Ridge Bangla

শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা ত্যাগ করে। প্রায় একই দিন বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, […]

কলম্বিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলবাস খাদে, নিহত ১৭

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক মিলিয়ে মোট ৪৫ জন যাত্রী ছিলেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) ভোরে আন্তিওকিয়া প্রদেশের রেমেদিওস ও জারাগোজা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের […]

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ‘অস্বাস্থ্যকর’ দূষণে ঢাকার অবস্থান নবম

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী শহরটির বায়ুমান স্কোর দাঁড়িয়েছে ৩১৬, যা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত। বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে তালিকার নবম স্থানে। সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রকাশিত আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে […]

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন তাণ্ডবে নিভে গেল ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণ

সুদানের স্থানীয় সময় শনিবার বেলা ৩টা ৪০ মিনিটে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। হঠাৎ আকাশপথে শুরু হয় ড্রোন হামলা। মাত্র ১০ মিনিটের এই তাণ্ডবে প্রাণ হারান ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী এবং আহত হন আরও ৮ জন। মুহূর্তেই শান্তিরক্ষা ঘাঁটি রণক্ষেত্রে পরিণত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর […]

৪৩তম বিসিএস: নন-ক্যাডারের ৮,৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

৪৩তম বিসিএস পরীক্ষায় নন-ক্যাডার প্রার্থীদের জন্য বরাদ্দ ৮ হাজার ৫০১টি পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৪ ডিসেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. হামিদুর রহমানের বেঞ্চ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব পদ সংরক্ষণের আদেশ দেন। গত ২৯ জানুয়ারি ৪৩তম বিসিএসে উত্তীর্ণ হলেও ক্যাডার না পাওয়া ৫০০ প্রার্থী প্রথম রিট দায়ের করেন। […]

আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা […]

আইন লঙ্ঘনের কারণে সৌদিতে ১৯ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী ১৯ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ১৯ হাজার ৫৭৬ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা […]

দক্ষিণ এশিয়ার তিন শক্তি: বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অর্থনৈতিক চালচিত্র

পুরো ভারতবর্ষে একসময় সীমান্তনির্দেশক কাঁটাতারের কোনো অস্তিত্ব ছিল না। অর্থাৎ আজকের দিনে যে ভূখণ্ডগুলো ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ নামে পরিচিত, সেগুলো একসময় একটি একক ভূখণ্ড হিসেবেই পরিচিত ছিল। অবিভক্ত এই ভূখন্ডের নাম ছিল ‘ভারতবর্ষ’। পরবর্তীতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল শেষ হওয়ার পর ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয়। এরপর পাকিস্তানের দুই […]

লালবাগ কেল্লা: ঢাকার ইতিহাসের অবিচ্ছেদ্য এক মহাকাব্যিক অধ্যায়

মোগল আমলের যেসব স্থাপনার নিদর্শন এখনও ঢাকায় রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে লালবাগ কেল্লা। ​পুরান ঢাকার ঘিঞ্জি গলি আর যানজটের শব্দ পেরিয়ে লালবাগের কেল্লা গেট দিয়ে ভেতরে পা রাখলেই মনে হবে সময় যেন থমকে গেছে কয়েকশ বছর আগে। চারদিকে সবুজের গালিচা, মাঝখানে মোগল স্থাপত্যের অনন্য সব নিদর্শন আর বাতাসে ভেসে আসা ইতিহাসের ঘ্রাণ- সব মিলিয়ে […]

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৮৭ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৭ জন। রোববার (১৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি […]

বাড্ডায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ, আতঙ্কে নগরবাসী

রাজধানীর বাড্ডা এলাকায় মাত্র দুই দিনের ব্যবধানে আবারও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডা এলাকায় মিরপুরগামী একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে তাৎক্ষণিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত ৮টা ৩৫ মিনিটে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি […]

মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (১৪ ডিসেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক […]