শিক্ষক হওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ ও বাধ্যতামূলক লাইসেন্স চালুর পরিকল্পনা সরকারের

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের জন্য নতুন নিয়ম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, অনেক দেশের মতো ভবিষ্যতে প্রাথমিক শিক্ষক হতে বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি। তিনি বলেন, নতুন বছরের […]
হাদির ওপর হামলা আসলে বাংলাদেশের ওপরই হামলা: সালাহউদ্দিন আহমেদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির ওপর সশস্ত্র হামলাকে ‘প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপর হামলা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ চৌধুরী। তিনি বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা। শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার […]
জাতীয় নির্বাচন ও গণভোট: একই বাক্সে ব্যালট, গণভোটের ব্যালট গোলাপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং উভয় ব্যালট একই স্বচ্ছ ব্যালট বাক্সে ফেলতে হবে বলে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট আলাদা করে শনাক্তের সুবিধার্থে গোলাপি রঙের করা হবে, আর জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থাকবে সাদা। শনিবার (১৩ ডিসেম্বর) জারি করা ইসির এক পরিপত্রে এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া […]
গ্রিসে পেট্রোল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, মৃত দুজন

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে অবৈধভাবে প্রবেশের চেষ্টায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন অন্তত ৪০ জন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী। তীব্র শীত, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পানি ভেবে ভুলবশত পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ মর্মান্তিক ঘটনায় দুই বাংলাদেশি তরুণের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ […]
আর গোপনে নয়, এবার ম্যাচিং পোশাকে প্রকাশ্যে এলেন শ্যালামে–জেনার

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যেই ধরা দিলেন টিমোথি শ্যালামে ও কাইলি জেনার। প্রায় দুই বছরের বেশি সময় ধরে প্রেম করলেও শুরুতে নিজেদের সম্পর্ককে আড়ালেই রেখেছিলেন এই তারকা যুগল। মাঝেমধ্যে নাইট ক্লাব কিংবা রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেলেও প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি কেউই। ২০২৩ সাল থেকে তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা চললেও মাঝখানে বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। […]
এবার ওসমান হাদীর বাড়িতে চুরি

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ঢাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দিবাগত রাতে তাঁর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এই অস্বাভাবিক ঘটনার ধারাবাহিকতায় ঝালকাঠিসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) দুপুরে শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হন। এরপর একই দিন […]
২ দশক পর এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাবের অভিযোগ কেট উইনস্লেটের

প্রায় দুই দশকেরও বেশি সময় পর জনপ্রিয় মার্কিন র্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ সামনে আনলেন ‘টাইটানিক’খ্যাত হলিউড অভিনেত্রী কেট উইনস্লেট। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি প্রথমবারের মতো সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি […]
২০২৬ সালের এইচএসসির সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা এনসিটিবির

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসই বহাল থাকবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সব শিক্ষা বোর্ডকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের […]
১৩ ডিসেম্বর ১৯৭১: চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

১৯৭১ সালের ১৩ ডিসেম্বর ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও উত্তাল দিন। চূড়ান্ত বিজয়ের মাত্র এক ধাপ আগে দাঁড়িয়ে ছিল স্বাধীনতার সংগ্রাম। সেদিন অকুতোভয় মুক্তিযোদ্ধারা ঢাকায় প্রবেশ করতে শুরু করেন, আর নিরস্ত্র জনতা রাস্তায় নেমে আসে বিজয়ের প্রত্যয়ে। চারদিকে প্রতিশোধের অগ্নিগর্ভ গর্জন, মা-বাবা, সন্তান ও স্বজন হারানোর বেদনা থেকে জন্ম নেওয়া প্রতিরোধ তখন অপ্রতিরোধ্য […]
গভীর রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোররুমে গভীর রাতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে দ্রুত তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগুন লাগার বিষয়টি প্রথমে টের পান অফিসের কর্মচারীরা। তারা দ্রুত পানি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুন […]
ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। ঘটনার পরপরই তদন্তে নেমে পুলিশ হামলায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে গণমাধ্যমকে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত […]
কেরানীগঞ্জে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১২টি ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ১২ তলা বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে জমেলা টাওয়ার নামের ওই ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। […]
র্যাবের তল্লাশিচৌকি দেখে দুই নারীর পালানোর চেষ্টা, আটকের পর মিলল ইয়াবা

চট্টগ্রামের আনোয়ারায় র্যাবের একটি তল্লাশিচৌকি দেখে পালানোর চেষ্টা করেন দুই নারী। সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালায় র্যাব। তল্লাশিতে তাদের কাছ থেকে ১৭ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার তাদের আটক করা হলেও আজ শনিবার […]
কুর্দি: যাদের কোনো দেশ নেই

মধ্যপ্রাচ্যের মানচিত্রের দিকে তাকালে আপনি এক বিশাল জনগোষ্ঠীর পদচারণা দেখতে পাবেন, যাদের নিজস্ব ভাষা আছে, সমৃদ্ধ সংস্কৃতি আছে, এমনকি আছে হাজার বছরের ইতিহাস। কিন্তু নেই কেবল একটি নিজস্ব সার্বভৌম ভূখণ্ড। তারা হলেন কুর্দি। প্রায় সাড়ে তিন থেকে চার কোটি জনসংখ্যার এই জাতিগোষ্ঠীকে বলা হয় ‘বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি’। ইতিহাসে তারা বারবার বীরত্ব দেখিয়েছে, বিশ্বজুড়ে প্রশংসা […]
ঢাকা ক্যাপিটালসের বড় চমক, নিলামের পরও যোগ হলেন আফগান তারকা গুরবাজ

ঢাকা ক্যাপিটালস বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের জন্য তাদের বিদেশি কোটায় শেষ মুহূর্তের চমক হিসেবে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে দলে নিয়েছে। দলটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের শুরুর দিকে অনুপস্থিতির আশঙ্কায় বিকল্প ওপেনিং শক্তি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-তে […]
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান: বিএনপির মহাসচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন। তাঁর আগমন […]