খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে কি না রাতেই সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে কি না, তা নির্ভর করছে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের পরামর্শের ওপর। গত শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে যাত্রা স্থগিত হয়ে যায়। বিএনপির মিডিয়া সেলের এক […]
দূষণে শীর্ষে বাগদাদ, অস্বাস্থ্যকর দূষণে চতুর্থ স্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার–এর তথ্য অনুযায়ী, শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর দাঁড়িয়েছে ২৬৬; যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা আজ চতুর্থ স্থানে অবস্থান করছে, যার স্কোর ২৫৯; যা মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ […]
আগারগাঁওয়ে গ্যাস লিকেজ: বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া এক বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। আজ শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ঘটনাটি ঘটে। পরে সকাল পৌনে ৮টার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) […]
তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

উত্তরের সীমান্তবর্তী জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর সূর্যের দেখা মিললেও উষ্ণতার অভাবে কাঁপছে স্থানীয় মানুষজন। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসে রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা এ মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা […]
ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগ গণতন্ত্রের শত্রু: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঐতিহাসিকভাবেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ গণতন্ত্রের ভয়ংকর শত্রু। শুক্রবার (৫ ডিসেম্বর) ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান লেখেন, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ছিল স্মরণীয় একটি দিন, যেদিন দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটে। তিনি উল্লেখ করেন, এরশাদ ১৯৮২ সালের ২৪ মার্চ শপথ ভঙ্গ করে রাষ্ট্রপতি বিচারপতি […]
হোয়াইট হাউসে ট্রাম্পের বিলাসবহুল বলরুম নির্মাণের পরিকল্পনা, নতুন স্থপতি নিয়োগ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউসে বড় আকারের বিলাসবহুল বলরুম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এই কাজ এগিয়ে নিতে নিয়োগ দেওয়া হয়েছে নতুন স্থপতি। পূর্ববর্তী স্থপতি জেমস ম্যাকক্রেরির সঙ্গে নকশা ও কাঠামো নিয়ে মতবিরোধের পর প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াশিংটনভিত্তিক খ্যাতনামা স্থাপত্য প্রতিষ্ঠান শেমলম বারানেস অ্যাসোসিয়েটকে। এতে ম্যাকক্রেরি পরামর্শক হিসেবে থাকবেন। গত অক্টোবরে নতুন বলরুম […]
শরণার্থী-আশ্রয়প্রার্থীদের কর্মসংস্থানের অনুমতিপত্রের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট তথা কর্মসংস্থানের অনুমতিপত্রের (ইএডি) মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র। পূর্বে যেখানে মেয়াদ ছিল পাঁচ বছর, এখন সেখান থেকে কমিয়ে মাত্র ১৮ মাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকরা আগে পাঁচ বছর অন্তর ইএডি নবায়ন করতেন। নতুন নিয়ম অনুযায়ী, এখন তাদের প্রতি ১৮ মাসে এটা নবায়ন সম্পন্ন করতে হবে। এক ঘোষণায় মার্কিন […]
জাতীয় নির্বাচন তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার জন্য গণমাধ্যমের প্রতি সতর্কতা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, তফসিল ঘোষণার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ আগে থেকে তারিখ বললে তা শুধুমাত্র তাদের ব্যক্তিগত হিসাব-নিকাশ এবং দায়বদ্ধতার মধ্যে আসে। […]
দুদকে দুর্নীতির অভিযোগ, সংস্কার নিয়ে নানা প্রশ্ন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নিজস্ব কর্মীদের দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। গত ২৩ নভেম্বর সিলেটে অনুষ্ঠিত গণশুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, শুধু দীর্ঘসূত্রতা নয়, দুদকের ভেতরেও অনিয়ম রয়েছে। সেদিন সকালে সিলেটের রিকাবীবাজারের নজরুল মিলনায়তনে শুরু হওয়া গণশুনানিতে ৭৩টি অভিযোগ ওঠে। সরকারি সেবায় ঘুষ, স্বাস্থ্যসেবায় অতিরিক্ত টাকা আদায়, পাসপোর্ট অফিসে […]
বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পলাশ

নোয়াখালী প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস নামে। দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ (কাবিলা)। কয়েকদিনের গুঞ্জনের পর ফ্র্যাঞ্চাইজি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে। পলাশ জানান, তিনি যেমন সবসময় ‘রক অ্যান্ড রোল’ থাকেন, নোয়াখালী এক্সপ্রেসও তেমনই জমিয়ে পারফর্ম করবে। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি গ্যালারিতে থাকবেন এবং বিদেশি খেলোয়াড়দের নোয়াখালীর আঞ্চলিক ঐতিহ্যের […]
অভিনয়কে বিদায় জানিয়ে ইসলামের পথে নায়িকা মৌ খান

ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌ খান অভিনয়জীবন থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরে নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে দর্শকের ভালোবাসা পেলেও তিনি জানিয়েছেন, হাতে থাকা সব কাজ শেষ করেই সম্পূর্ণভাবে অভিনয়কে বিদায় জানাবেন। ভবিষ্যতে তিনি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে নিজের রিজিকের ব্যবস্থা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এক ফেসবুক স্ট্যাটাসে মৌ খান তাঁর […]
সাবেক লাক্স সুন্দরী হলেন ইউএনও

সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন। তাঁর নিয়োগের খবরে পুরো উপজেলায় আনন্দ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দায়িত্বভার গ্রহণের মাধ্যমে তিনি উপজেলা প্রশাসনের নেতৃত্বে আসীন হয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) হিসেবে সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। […]