Ridge Bangla

শুটিং সেটে অগ্নিদগ্ধ আরিফিন শুভ

‘মালিক’ ছবির শুটিং সেটে একটি অ্যাকশন দৃশ্যে অংশ নেওয়ার সময় অগ্নিদগ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ইউনিট সূত্রে জানা যায়, দৃশ্যটি ধারণের সময় শুভর শরীরের নিচের অংশে আগুন দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু ক্যামেরা চালুর পর পরিস্থিতি পাল্টে যায়। নায়কের পায়ে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই অগ্নিশিখা ভয়াবহ রূপ নেয়। আগুন লাগার পর শুভ নিজেই তা […]

এয়ার অ্যাম্বুলেন্স ত্রুটিতে একদিন পেছালো খালেদা জিয়ার লন্ডনযাত্রা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও একদিন পিছিয়ে গেছে। তাকে নিতে কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় এটি শুক্রবার আসছে না। সব […]

কুষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রফিক ওরফে রাফি (৫৫) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা এলাকায় এই ঘটনা ঘটে। রফিক স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় স্থানীয় বাজারের একটি দোকানে বসে ছিলেন রফিক। এ সময় মোটরসাইকেলযোগে কয়েকজন […]

আজ সকাল ১০টার পর লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি আরও কিছুটা বিলম্বিত হচ্ছে। বৃহস্পতিবার রাতেই তাকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়ার কথা থাকলেও কাতারের আমিরের পাঠানো সেই বিমানে ‘কারিগরি ত্রুটি’ দেখা দেওয়ায় সময়সূচি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এয়ার […]

মনোবলহীন পুলিশের মনোযোগ কমছে না দুর্নীতিতে, আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ

বাংলাদেশ পুলিশের যেন কোন পরিবর্তনই হয়নি। আগে যে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হতো, এখন তাকে দিতে হচ্ছে ৫ লক্ষ টাকা। গত ২৬ জুলাই সিরডাপ মিলনায়তনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের লেখা ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছিলেন। এই কথা যে নিছক কোনো বক্তৃতা ছিল […]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বহাল রেখে সংযুক্ত ছুটিসহ খুলবে ২৮ ডিসেম্বর

পূর্বঘোষিত শীতকালীন ছুটি বহাল রেখে উক্ত ছুটির সঙ্গে আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর ছুটি হিসেবে সংযুক্ত করা হয়েছে এবং ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল খোলা ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভা উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এবং উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব […]

ভূমিকম্পে সরকারি ভবনগুলো বেশি ঝুঁকিপূর্ণ: ফায়ার সার্ভিস

ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় বিশেষজ্ঞদের মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গঠিত ‘স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল’-এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা উল্লেখ করেন, দেশের বেশির ভাগ সরকারি ভবনই ভূমিকম্পে উচ্চ ঝুঁকিতে রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। […]

কড়া নিয়মের আগেই অস্ট্রেলিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের অ্যাকাউন্ট মুছতে শুরু করেছে মেটা

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। এর এক সপ্তাহ আগে থেকেই দেশটির ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস থেকে সরিয়ে দিচ্ছে মেটা। গত মাসে সংস্থাটি জানায়, ১৩ থেকে ১৫ বছর বয়সী ব্যবহারকারীদের ৪ ডিসেম্বর থেকে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার নোটিশ পাঠানো হয়েছে। এতে অন্তত দেড় লাখ ফেসবুক এবং […]

মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর: বাংলাদেশের অর্থনীতির নতুন চালিকাশক্তি

​বঙ্গোপসাগরের নীল জলরাশির কোলে কক্সবাজারের মহেশখালীতে গড়ে উঠছে বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর- মাতারবাড়ি। এটি কেবল একটি বড় অবকাঠামো প্রকল্প নয়। বরং বাংলাদেশের জন্য এক বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দুয়ার উন্মোচন করতে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সমুদ্র বাণিজ্য বরাবরই  চট্টগ্রাম ও মোংলা বন্দরের ওপর নির্ভরশীল ছিল, তাই সরাসরি গভীর সমুদ্র বন্দরের অভাব সবসময় অনুভূত হয়েছে। […]

১২ বিলিয়ন বছর আগেকার ‘মিল্কিওয়ে সদৃশ’ ছায়াপথের সন্ধান পেয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা

১২ বিলিয়ন বছর আগের মিল্কিওয়ে সদৃশ ছায়াপথের সন্ধান পেয়ে ভারতের দুই জ্যোতির্বিজ্ঞানী মহাজাগতিক বিবর্তন তত্ত্বকে নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। তারা আবিষ্কার করেছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টির মাত্র দেড় বিলিয়ন বছর পরই একটি পূর্ণাঙ্গ সর্পিল ছায়াপথ গঠিত হয়েছিল। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে গবেষক রাশি জৈন ও প্রফেসর যোগেশ ওয়াদাদকর যে ছায়াপথটি শনাক্ত করেছেন। এর নাম […]

ভারতে ইন্ডিগোর রেকর্ড পরিমাণ বিপর্যয়: একদিনে ৫৫০টি ফ্লাইট বাতিল

ভারতে বিমান চলাচলে গত দুই দশকের সবচেয়ে বড় বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির শীর্ষ বিমানসংস্থা ইন্ডিগো এক দিনে ৫৫০টির বেশি ফ্লাইট বাতিল করেছে, যা তাদের ইতিহাসে এক দিনের সর্বোচ্চ ফ্লাইটবাতিলের ঘটনা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, ক্রু সংকট, নতুন নীতিমালার জটিলতা এবং প্রযুক্তিগত সমস্যার সমন্বয়েই এ পরিস্থিতির […]

মধ্যযুগীয় কায়দায় প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ বুড়দেও গ্রামে এক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী জালাল মিয়া। নির্যাতনের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে নির্যাতনকারীদের মধ্যে ইরফান […]

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে নতুন শর্ত যুক্ত করল মন্ত্রণালয়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং অধ্যক্ষ নিয়োগে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। এ শর্তের ব্যত্যয় হলে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত হতে যাওয়া সংশোধিত এমপিও নীতিমালায় এ সংক্রান্ত বিধান যুক্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্তা অনুসারে, সংশোধীত এমপিও নীতিমালায় প্রতিষ্ঠান প্রধান কিংবা অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষা জীবনের একটিতেও তৃতীয় […]

ভারতে রাতভর রাস্তায় ফেলে রাখা নবজাতকের প্রাণরক্ষায় কুকুরের নজিরবিহীন পাহারা

মানুষের নিষ্ঠুরতার বিপরীতে প্রাণীদের মানবিকতার দৃষ্টান্ত আবারও সামনে এলো ভারতে। পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রাস্তায় ফেলে যাওয়া এক নবজাতককে সারারাত পাহারা দিয়েছে একদল বেওয়ারিশ কুকুর। এমনই হৃদয়স্পর্শী দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটেছে ভারতে রেলওয়ে কর্মীদের কলোনি এলাকায়। ভোর হওয়ার আগের গভীর রাতে, যখন চারপাশ নিস্তব্ধ, তখন কলোনির বাথরুমের সামনে ঠান্ডা মাটিতে পড়ে থাকা এক […]