Ridge Bangla

বেসরকারি স্কুলে ভর্তির নতুন নীতিমালা প্রকাশ শিক্ষা মন্ত্রণালয়ের

বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করতে নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়। নতুন নীতিমালা অনুযায়ী, বিগত বছরগুলোর মতো এবারও কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। লটারির পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। […]

৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি জানান, নির্ধারিত সময়সীমার প্রথম দিন ৮ ফেব্রুয়ারি কিংবা শেষ দিন ১২ ফেব্রুয়ারি থেকে এক-দুদিন এদিক-ওদিক করেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে যেকোনো […]

রাজধানীতে শীতের আমেজ বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস

রাজধানী ঢাকায় শীতের আমেজ ক্রমেই বাড়ছে। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১৭ ডিগ্রি সেলসিয়াসে, যা শহরে শীতের উপস্থিতি আরও স্পষ্ট করেছে। দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে- ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ কখনও কখনও […]

ঈশ্বরদীতে আট কুকুরছানা হত্যার ঘটনায় মামলা

ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানা নির্মমভাবে হত্যা করার ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. আকলিমা খাতুন বাদী হয়ে প্রাণী কল্যাণ আইন, ২০১৯–এর ৭ নং ধারা অনুযায়ী ঈশ্বরদী থানায় এ মামলা করেন। থানার ওসি আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর […]

নরসিংদীতে জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ী প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি ব্যবসায়িক আলাপের কথা বলে প্রাণতোষকে বাড়ি থেকে বের হতে প্ররোচিত করেন। পরিবারের আপত্তি […]

হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গেলেন কনকচাঁপা

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা। তিনি বলেন, নাক দিয়ে হলেও উনি খাচ্ছেন এবং তার বডি ওষুধ রেসপন্স করছে। কালকের চেয়ে আজকে ভালো আছেন অনেকটা। উনার যে সার্বক্ষণিক সহযোগী ফাতেমা তার সঙ্গেও দেখা হলো। যদিও সে খুবই আবেগাপ্লুত। উনার কাছে ম্যাডামের খোঁজ […]

টনি জার্মানোর বিদায়: কণ্ঠে ছিল জাদু, হৃদয়ে ছিল উষ্ণতা

বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। ব্রাজিলের প্রখ্যাত অভিনেতা ও কণ্ঠশিল্পী টনি জার্মানো আর নেই। গত ২৬ নভেম্বর সাও পাওলোতে নিজ পৈতৃক বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) তার মুখপাত্র আনুষ্ঠানিকভাবে এ দুঃসংবাদ নিশ্চিত করেন। দুর্ঘটনার দিন সকালে পরিবারের বাড়িতে চলমান […]