Ridge Bangla

বিজয়ের মাসজুড়ে শিল্পকলায় যাত্রা উৎসব

শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বিজয়ের যাত্রা উৎসব’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিবন্ধনের মাধ্যমে নির্বাচিত যাত্রাদলগুলোর অংশগ্রহণে সোমবার, বিজয় মাসের প্রথম দিন থেকেই, উৎসবটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান ফটকে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। অনুষ্ঠানে […]

দ্বিতীয় বিয়ে করলেন দক্ষিণী নায়িকা সামান্থা

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সামান্থা নিজেই সোশ্যাল মিডিয়ায় বিয়ের একটি ছবি পোস্ট করেন। যেখানে বরের হাত ধরে মন্দির থেকে হাসিমুখে বেরিয়ে আসছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। পরনে লাল বেনারসি আর হাতে গাঢ় মেহেদি। পাশে সাদা পাঞ্জাবি–পায়জামায় দাঁড়িয়ে ছিলেন পরিচালক রাজ নিদিমোরু। ক্যাপশনে লেখা ছিল, ‘১.১২.২০২৫’। বিচ্ছেদের পর থেকে দীর্ঘদিন ধরে সামান্থার বিয়ে নিয়ে […]

নির্বাচনে আচরণবিধি ভাঙলেই বাতিল হবে প্রার্থিতা: ইসি আনোয়ারুল

নির্বাচনী আচরণবিধি মানতে এবার কড়াকড়ি অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললেই কোনো ধরনের সতর্কতা বা শোকজ ছাড়াই সরাসরি প্রার্থিতা বাতিল করা হবে। সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সায়রা গার্ডেনে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির […]

মারা গেছেন অস্কারজয়ী নাট্যকার স্যার টম স্টপার্ড

অস্কারজয়ী কিংবদন্তি নাট্যকার স্যার টম স্টপার্ড ৮৮ বছর বয়সে ইংল্যান্ডের ডরসেটে মারা গেছেন। রোববার (৩০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে তাঁর মৃত্যুর খবর জানানো হয়েছে। ‘শেক্সপিয়ার ইন লাভ’–এর জন্য অস্কার ও গোল্ডেন গ্লোবজয়ী এই লেখকের মৃত্যুতে রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলাসহ সাহিত্য ও নাট্যজগতের বহু বিশিষ্টজন গভীর শোক প্রকাশ করেছেন। ‘রোজেনক্র্যান্টজ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড’সহ […]

ভুয়া রোগীর নাম ব্যবহার করে স্বাস্থ্য কর্মকর্তার অ্যাম্বুলেন্স ভ্রমণ

নেত্রকোনা জেলার মোহনগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোমেনুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়রা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগী না পাওয়ায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। গতকাল রবিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া এলাকায় অ্যাম্বুলেন্সটি থামিয়ে পরীক্ষা করেন স্থানীয়রা। তাদের দাবি, অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিলেন না; […]

পাঁচ দিন পর বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানির মরদেহ উদ্ধার

ইউরোপের বিউটি ইনফ্লুয়েন্সার স্টেফানি পাইপার (৩১) নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর তার মরদেহ অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার সীমান্তবর্তী এলাকার জঙ্গলে একটি স্যুটকেস থেকে উদ্ধার করা হয়েছে। ২৩ নভেম্বর একটি পার্টি থেকে ফেরার পথে স্টেফানি নিখোঁজ হন। তার পাঠানো শেষ মেসেজে তিনি সিঁড়িঘরে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রতিবেশীরা জানান, সেদিন রাতে তার বাসা […]

সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের সাত দিনের কারাদণ্ড

নেত্রকোনা জেলার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন করে তা ইজিবাইকে অন্যত্র পরিবহনের দায়ে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে শ্মশানঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টার দিকে পরিচালিত অভিযানে বালুভর্তি দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটক […]

রাজনৈতিক সহিংসতা তীব্রতর: এক বছরে শতাধিক টার্গেট কিলিং

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ ও আসন্ন জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করার মাধ্যমে দেশে পরিবর্তনের বাতাস লাগার সম্ভাবনা আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে এক উশৃঙ্খল পরিস্থিতি। তীব্রতর হচ্ছে রাজনৈতিক সহিংসতা ও টার্গেট কিলিংয়ের মতো ঘটনা। ক্ষমতার দ্বন্দ্ব, অভ্যন্তরীণ কোন্দলে চলতি বছরের প্রথম দশ মাসে রাজনৈতিক বিষয়কে কেন্দ্র করে […]

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে ‘আমরা বিএনপি পরিবার’। সোমবার (১ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণ, বনানী কবরস্থান এলাকা ও গুলশান সোসাইটি জামে মসজিদের সামনে হতদরিদ্র, পথশিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়। […]

‘ঐক্যই আমাদের শক্তি’: বিজয় র‍্যালিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আজ ১ ডিসেম্বর ২০২৫ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‌্যালির নেতৃত্ব দেন। সকাল ৯টায় অপরাজেয় বাংলা থেকে র‌্যালিটি শুরু হয়ে টিএসসি ঘুরে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ […]

খালেদা জিয়া কোনো দলের নয়, দেশের সবার নেত্রী: ডা. তাহের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জমায়াতে ইসলামী’র নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, খালেদা জিয়া কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, বরং পুরো দেশের মানুষের নেত্রী। সোমবার বিকেলে ইউনাইটেড হাসপাতালে হৃদরোগের চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন। ডা. তাহের বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী নির্বাচনকে […]

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাকিস্তান উচ্চশিক্ষা কমিশন (এইচইসি) উচ্চশিক্ষা, বৃত্তি, যৌথ গবেষণা, শিক্ষক–শিক্ষার্থী বিনিময় কার্যক্রম জোরদারে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তান এইচইসির একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে সোমবার (১ ডিসেম্বর) এ আগ্রহ প্রকাশ করে। সভায় ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর […]

চকবাজারে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটের দিকে তিনতলা ভবনটিতে হঠাৎ করে আগুন ধরে গেলে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম জানায়, খবর পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু […]

মেট্রোরেলে যাত্রী কমেছে ১০ শতাংশ: ডিএমটিসিএল এমডি

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর যাত্রী সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। ফারুক আহমেদ বলেন, দুর্ঘটনার আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করতেন। […]

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় সমন্বিত মোবাইল কোর্ট অভিযান

দেশের বিভিন্ন জেলায় শব্দদূষণ, বায়ুদূষণ ও পরিবেশবিরোধী কর্মকাণ্ড দমনে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে দিনব্যাপী সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করেছে। রোববার (৩০ নভেম্বর) সুনামগঞ্জ, পঞ্চগড়, ঢাকা মহানগর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, শেরপুর ও ঝিনাইদহে পরিচালিত এসব অভিযানে পরিবেশ আইনের বিভিন্ন লঙ্ঘনের বিরুদ্ধে জরিমানা, জব্দ এবং প্রয়োজনীয় আইনগত নির্দেশনা প্রদান করা হয়। সুনামগঞ্জের সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ […]

পরিকল্পনা অনুমোদনের মেয়াদ বাড়াল রাজউক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণের পরিকল্পনা অনুমোদনের মেয়াদ আরও বাড়িয়েছে। রোববার (৩০ নভেম্বর) সংস্থাটির সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুমোদনের মেয়াদ নতুন করে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে রাজউকের পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ মনিরুল হক এক প্রশাসনিক আদেশে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেন। রাজউক সূত্র জানায়, কনস্ট্রাকশন পারমিট সিস্টেমের রক্ষণাবেক্ষণজনিত কারণে […]

জোনাকি: রাতের আকাশের নক্ষত্র

জোনাকি পোকা বায়োলুমিনেসেন্স নামক একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আলো ছড়ায়, যেখানে তাদের পেটের বিশেষ অংশে লুসিফেরিন নামক একটি রাসায়নিক এবং লুসিফেরেজ নামক একটি এনজাইম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এই প্রক্রিয়ায় প্রায় কোনো তাপ উৎপন্ন না করেই আলো তৈরি হয়, যা তারা প্রধানত প্রজনন, যোগাযোগ এবং শিকার ধরা বা এড়ানোর জন্য ব্যবহার করে। জাতীয় কবি কাজী […]

ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েন্সল্যাব ছেড়েছেন, যান চলাচল স্বাভাবিক

ঢাকা কলেজের স্বতন্ত্র পরিচয় ও ঐতিহ্য রক্ষার দাবিতে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে আন্দোলন করা শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা পর তাদের অবস্থান কর্মসূচি তুলে নিয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এ অবরোধ বেলা ১১টা ২০ মিনিটে প্রত্যাহার করা হলে মোড়ে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। আন্দোলনকারী উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত […]

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা বৃদ্ধি পেয়েছে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়ানো হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আরিফ সাদেক স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন দাম আজ সোমবার (১ ডিসেম্বর) থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য […]

বিশ্ব এইডস দিবস আজ

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। প্রতি বছর এ দিনে এইচআইভি/এইডসে মৃত্যুবরণকারীদের স্মরণ করা হয় এবং বর্তমানে ভাইরাস বহনকারী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ বছরের প্রতিপাদ্য- ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায়, এইচআইভি প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ২০২৪ সালের শেষে বিশ্বব্যাপী […]