Ridge Bangla

শুটিংয়ে আহত শ্রদ্ধা কাপুর

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর সম্প্রতি শুটিং সেটে আহত হয়েছেন। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের সময় পায়ে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বড় কোনো বিপদের আশঙ্কা নেই। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। শ্রদ্ধা বর্তমানে কাজ করছেন ‘ঈথা’ নামের একটি সিনেমায়, যা জনপ্রিয় মারাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ […]

শাড়িতে স্নিগ্ধ সাজে বুবলী

রূপালি পর্দায় অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মন জয় করা ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুনভাবে আলোচনায় এসেছেন। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী এখন অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের জীবনের নানা মুহূর্ত এবং অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত কিছু ছবি মুহূর্তে নেটিজেনদের নজর […]

বিএনপি ক্ষমতায় এলে ইমাম–মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে দেশের ইমাম–মুয়াজ্জিনদের জন্য নিয়মিত সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে। তারেক রহমান জানান, দেশের ধর্মীয় শিক্ষা ও সামাজিক নৈতিকতা রক্ষায় ইমাম–মুয়াজ্জিনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না […]

হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে ঢাকার আনুষ্ঠানিক চিঠি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। রোববার (২৩ নভেম্বর) নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, দণ্ডিত দুই আসামিকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে গত শুক্রবার (২১ নভেম্বর) ভারতের রাজধানী […]

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিচারকদের ছবি সরানোর নির্দেশ ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে ঘোষিত রায়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারক সংশ্লিষ্ট ছবি ও মন্তব্য ভাইরাল হওয়ায় এগুলো দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে অপসারণ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি […]

ইন্টারপোলের সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কোতে আইজিপি বাহারুল আলম

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সভায় অংশ নিতে মরক্কো সফরে গেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রোববার (২৩ নভেম্বর) সকালে তিনি ঢাকা ছাড়েন। সোমবার (২৪ নভেম্বর) মরক্কোর মারাকেশ শহরে ১৯৬টি সদস্য দেশের উপস্থিতিতে চার দিনব্যাপী এই সাধারণ সভা শুরু হয়েছে, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সম্মেলন শেষে আইজিপি ৩০ নভেম্বর দেশে ফেরার কথা […]

চট্টগ্রামে পুলিশের সহকারী উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার ব্যারাক থেকে সকালে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. অহিদুর রহমানের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নোয়াখালী জেলার কবিরহাটের বাসিন্দা মো. শহীদুল্লাহর পুত্র অহিদ। আজ রবিবার (২৩ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন নগর পুলিশের গণসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ। তিনি জানান, রাতেও এএসআই অহিদ স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করেছিলেন। তবে সকালে তাকে […]

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কোনো শঙ্কা নেই। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি আস্তে আস্তে ভালো হচ্ছে এবং দেশের নিরাপত্তা বাহিনী দায়িত্বশীলভাবে দায়িত্ব পালন করছে। রোববার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। […]

নির্বাচনি হলফনামায় বিদেশি সম্পদের বিবরণ বাধ্যতামূলক: দুদক চেয়ারম্যান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের নির্বাচনি হলফনামায় দেশীয় সম্পদের পাশাপাশি বিদেশে থাকা সম্পদের বিস্তারিত হিসাবও জমা দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন। রোববার (২৩ নভেম্বর) সকালে সিলেটে দুদকের বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান। দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনি প্রার্থীদের সম্পদ […]

ঢাবি শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন। বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভূমিকম্পের পরবর্তী জরুরি পরিস্থিতি বিবেচনা করে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত হল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় পরপর দুই দিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠলো থাইল্যান্ড ভূখণ্ডও

বাংলাদেশে গত শুক্রবার (২১ নভেম্বর) ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক পুরোপুরি কাটতে না কাটতেই এবার কম্পনের ধাক্কা অনুভূত হলো প্রতিবেশী দেশ মিয়ানমারে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে আন্দামান সাগরে উৎপত্তি হওয়া ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। এই কম্পন দূরবর্তী থাইল্যান্ড পর্যন্তও অনুভূত হয়, এর ফলে পুরো অঞ্চলে ভূতাত্ত্বিক […]

ইউক্রেনে মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে উদ্বিগ্ন ইউরোপ, কানাডা ও জাপান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন শান্তি প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপ, কানাডা ও জাপান। দেশগুলোর সম্মিলিত বিবৃতিতে বলা হয়েছে, যদিও প্রস্তাবে ন্যায্য ও টেকসই শান্তির জন্য প্রয়োজনীয় অনেক উপাদান রয়েছে, তবে সীমান্ত পরিবর্তন এবং ইউক্রেনের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধের দিক দিয়ে তারা উদ্বিগ্ন। বিবৃতিতে আরও বলা হয়েছে, “আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি আরও কাজ […]

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে (ইসি) সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। তিনি শনিবার (২৩ নভেম্বর) ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থে এবং জনগণের কল্যাণে সেনাবাহিনী দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেশের […]

বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকিয়ে রেলপথ অবরোধ করেছেন। এর ফলে রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ জানাতে থাকেন। আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত […]

সিরাজগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকায় তুমুল সংঘর্ষ, আহত ২৩ জন

সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই সহিংসতা শনিবার দুপুর পর্যন্ত চলে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নয়জনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গাবাড়ী ও সরদারপাড়া […]

আজ থেকে বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া–ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সব ধরনের সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে। মতিঝিলসহ বাংলাদেশ ব্যাংকের সব অফিসেই একই সঙ্গে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সাধারণ গ্রাহকদের সেবা দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, […]

আন্দামান সাগরে লঘুচাপ: বাংলাদেশে প্রভাবের আশঙ্কা কম

দক্ষিণ আন্দামান সাগর ও পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা পশ্চিম ও উত্তর-পশ্চিমমুখী হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এর চূড়ান্ত গতিপথ এখনো নিশ্চিত নয়। আবহাওয়াবিদদের মতে, লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হলেও বাংলাদেশে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম। সম্ভাব্য গতিপথ ভারতের তামিলনাড়ুর দিকেই হতে পারে। আবহাওয়াবিদ শাহীনুল […]

বিশ্বে বায়ুদূষণে শীর্ষে দিল্লি, অস্বাস্থ্যকর দূষণে চতুর্থ স্থানে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা ক্রমেই বাড়ছে। সেই প্রবণতা থেকে রেহাই পায়নি মেগাসিটি ঢাকা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা উন্নতি দেখা গেলেও আবারও রাজধানীর বাতাসে দূষণের মাত্রা দ্রুত বাড়তে শুরু করেছে। রোববার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর প্রকাশিত সূচক অনুযায়ী রাজধানী ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) স্কোর দাঁড়িয়েছে ২০২, যা খুবই অস্বাস্থ্যকর মাত্রার […]

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স ২০২৫–২৬ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন ইউনিট ও উপ-ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন নেওয়া হবে। প্রতি ইউনিট বা উপ-ইউনিটের জন্য আবেদন ফি (প্রসেসিং ফিসহ) এক হাজার […]

মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় ট্রাইব্যুনালে হাজির ১৩ সেনা কর্মকর্তা

টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি) বা আয়নাঘরে বিরোধী মতাদর্শের ব্যক্তিদের তুলে নিয়ে নির্যাতন ও গুমের অভিযোগে হওয়া মানবতাবিরোধী অপরাধের দুই পৃথক মামলায় সেনাবাহিনীর ১৩ জন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার আসামির তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩০ জন। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কড়া […]