দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে

দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালে ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীসহ সারা দেশের সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনো ভর্তি ফরম বিতরণ […]
চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে স্থানীয় এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকার সড়কের ওপর জহিরকে আঘাত করে গুরুতর জখম […]
২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো যে ৩০ দলের

ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ ফুটবল ২০২৬ শুরু হতে আর মাত্র ২০৬ দিন বাকি। আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বৈশ্বিক আসর বা বিশ্বকাপ ফুটবল ২০২৬। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এবারের আসরটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। কারণ বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে […]
ব্রাজিলে কপ-৩০ সম্মেলনকে কেন্দ্র করে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল

ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলন কেন্দ্রের সামনে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা উচ্ছ্বাস, সঙ্গীত আর স্লোগানের মাধ্যমে জলবায়ুর প্রভাব সংক্রান্ত বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। শনিবার (১৫ নভেম্বর) মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি দ্য আমাজন” স্লোগান দিতে দিতে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। তাদের বহন করা তিনটি বিশাল কফিনে লেখা ছিল- তেল, কয়লা ও গ্যাস, […]
দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ভারতের রাজধানী দিল্লি। অন্যদিকে, দূষণের প্রকোপে ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণকারী সংস্থা ‘আইকিউএয়ার’-এর একিউআই সূচকে রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার তথ্য অনুযায়ী, ঢাকার স্কোর ১৮১, যা বিশ্বে দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। আইকিউএয়ারের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী দূষণের শীর্ষে রয়েছে […]
আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ। শেরে বাংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক জানান, এডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। ঘটনাস্থলে পুলিশ দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, বিস্ফোরণে […]
সংলাপের দ্বিতীয় দিন: গণফোরামসহ ১২ দলের সঙ্গে আজ ইসির বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই উদ্যোগের অংশ হিসেবে সংলাপের দ্বিতীয় দিনে আজ রোববার ১২টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ে বসবে ইসি। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দফায় দুই পর্বে আরও ১২টি দলের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক […]
অস্ট্রেলিয়ান এমপিদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের নিরাপত্তা ও রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিদেশি আইনপ্রণেতাদের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ সমর্থন হিসেবে দেখে তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। শনিবার (১৫ নভেম্বর) ফেসবুকে নিজের ভেরিফায়েড […]