উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে দুর্বৃত্তরা বাড়ির সামনেই ধারাবাহিকভাবে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত এলাকা […]
মেহজাবিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমিরুল ইসলাম

ঢাকার ভাটারা থানায় দায়ের করা মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩–এর বিচারক আফরোজা তানিয়ার আদালতে হাজির হয়ে মেহজাবিন ও তার ভাই আলিসান চৌধুরী জামিন আবেদন করেন। মামলাটি দায়ের করেছেন আমিরুল ইসলাম। সামাজিক মাধ্যমে মেহজাবীন দাবি করেছেন, তিনি আমিরুলকে চেনেন না এবং বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। […]
দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে, রুখে দাঁড়াতে হবে: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় ঘোষণার আগে সারাদেশে একটি মহল নৈরাজ্য ছড়ানোর চেষ্টা করছে। জাতিকে এখনই রুখে দাঁড়াতে হবে। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা যেন নষ্ট না […]
সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫ জন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন বাসযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পন্থিছিলা বটতল এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২০ […]
অস্ত্রের মুখে শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতি, প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের চরভাঙ্গা গ্রামে এক শিক্ষক দম্পতির বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার (১৫ নভেম্বর) গভীর রাতে মুখোশধারী ডাকাতরা বাড়িতে ঢুকে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোনসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে। স্থানীয়দের বরাতে জানা যায়, গভীর রাতে ডাকাতদল দরজা ভেঙে […]
শার্শায় পরিত্যক্ত কবরস্থান থেকে ৬টি ককটেল উদ্ধার

যশোরের শার্শা উপজেলায় একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ছয়টি শক্তিশালী ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার ১৬ নভেম্বর বেলা ১টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাগান পাড়া এলাকায় এই বিস্ফোরক সদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক তার পিতার কবর জিয়ারতের জন্য বাগানে গেলে কবরের মধ্যে দুটি বালতিতে লাল স্কচটেপে মোড়ানো সন্দেহজনক বস্তু […]
বাসে আগুন–ককটেল হামলাকারীদের গুলির নির্দেশ দিলেন ডিএমপি কমিশনার

রাজধানীতে বাড়তে থাকা আগুন ও ককটেল হামলার প্রেক্ষাপটে বাসে আগুন দেওয়া বা ককটেল নিক্ষেপকারীদের লক্ষ্য করে গুলি চালাতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তায় তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের এক উপকমিশনারসহ তিনজন কর্মকর্তা। তবে তারা নাম প্রকাশ না করার […]
ঢাকায় রিকশা চালালেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর

ঢাকায় অবস্থানরত পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর শহরের রঙিন আমেজে মেতে উঠেছেন। শুক্রবার (১২ নভেম্বর) একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় পা রাখেন। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছানোর সময় ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হাসিমুখে এই তারকাকে বরণ করছে আয়োজনকারীরা। তবে শুধুমাত্র অনুষ্ঠানে অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকেননি […]
দক্ষিণী সিনেমায় ফিরে আসছেন বাজরাঙ্গি ভাইজানের মুন্নি

দশ বছর আগে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর নিষ্পাপ চোখ, নীরব অভিব্যক্তি এবং হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় দিয়ে কোটি দর্শকের মনে জায়গা করা হর্ষালি মালহোত্রা এবার দক্ষিণ ভারতীয় সিনেমার মাধ্যমে বড় পর্দায় প্রত্যাবর্তন করতে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয়েছে উত্তেজনা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হর্ষালি তেলুগু সুপারস্টার নন্দমুরি বালকৃষ্ণর আসন্ন ছবি অখণ্ড ২-এ […]
ঢাকার হারানো জলাধার ফিরিয়ে আনতে ৪৪টি পুকুর–জলাশয়ের সংস্কার উদ্যোগ

ঢাকার হারিয়ে যাওয়া জলাধার পুনরুদ্ধার ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে ৪৪টি খাস পুকুর–জলাশয় সংস্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরিচালিত এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় শনিবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা […]
শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন তাসনিয়া ফারিণ

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’-এ যুক্ত হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হয়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারিণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সঙ্গে নতুন যাত্রা শুরু। ঘোষণার সঙ্গে প্রকাশিত ছবিতে প্রযোজক […]
জন্মদিন থাইল্যান্ডে উদযাপন শেষে অভিনয়ে ফিরবেন বিজরী বরকতউল্লাহ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহর জন্মদিন ১৫ নভেম্বর। বিশেষ এই দিনে বিজরীকে সঙ্গে নিয়ে তার স্বামী জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার গতকাল থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিদেশে তারা একটি বিশেষ আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করবেন। অনুষ্ঠান শেষে ২৭ নভেম্বর দেশে ফিরবেন। জন্মদিনের আনন্দের পাশাপাশি বিজরী ভক্তদের জন্য সুখবর দিয়েছেন। সম্প্রতি তিনি একটি সিনেমায় গুরুত্বপূর্ণ […]
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন জুন মালিয়া

ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও টালিউডের জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া আবারও অভিনয়ে ফিরছেন। সম্প্রতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দর্শকদের সঙ্গে কথোপকথনের সময় তিনি নিজেই ঘোষণা দেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, জুন শীঘ্রই ‘আবার প্রলয় সিজন টু’ ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। এই সিরিজের প্রথম সিজন রাজ চক্রবর্তীর পরিচালনায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও প্রধান চরিত্রে […]
বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

‘প্যানোরামা’ অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করার ঘটনায় দুঃখপ্রকাশ করলেও প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যমটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করবো। একইসঙ্গে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও এ বিষয়ে […]
ব্রাজিলে কপ-৩০ সম্মেলনকে কেন্দ্র করে হাজারো মানুষের বিক্ষোভ মিছিল

ব্রাজিলের বেলেম শহরে কপ-৩০ জলবায়ু সম্মেলন কেন্দ্রের সামনে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা উচ্ছ্বাস, সঙ্গীত আর স্লোগানের মাধ্যমে জলবায়ুর প্রভাব সংক্রান্ত বিষয়ে বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। শনিবার (১৫ নভেম্বর) মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্রি দ্য আমাজন” স্লোগান দিতে দিতে সম্মেলনস্থলের দিকে অগ্রসর হন। তাদের বহন করা তিনটি বিশাল কফিনে লেখা ছিল- তেল, কয়লা ও গ্যাস, […]
চট্টগ্রামে ১২০০ টাকার জন্য মোবাইল ব্যবসায়ী খুন, গ্রেপ্তার ৩ জন

চট্টগ্রামের এনায়েতবাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষকে হত্যা করার ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করেছে। র্যাব জানায়, খুনের ঘটনার মূল আসামি সানি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে অনুযায়ী ইউসুফ ও শাকিলকে নগরীর কোতোয়ালি থানার চৈতন্য গলি এলাকা থেকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত […]
লিবিয়া উপকূলে ২৬ বাংলাদেশি নিয়ে নৌকাডুবি, মৃত্যু ৪ জনের

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে কমপক্ষে চারজন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় উদ্ধার অভিযানও শুরু করা হয়েছে। সংস্থাটির বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে আল-খুমস উপকূলীয় শহরের কাছে। প্রথম নৌকায় ছিলেন ২৬ জন যাত্রী, যাদের সবাই বাংলাদেশি। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়। অন্যদের নিরাপত্তা […]
মেক্সিকোতে জেন-জির বিক্ষোভে সংঘর্ষ, আহত ১২০

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত জেনারেশন জেড বা ‘জেন-জি’ তরুণদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়ে অন্তত ১২০ জন আহত হয়েছেন। শনিবার, ১৫ নভেম্বরের, এই ঘটনায় আহতদের বড় অংশই পুলিশ সদস্য। স্থানীয় কর্তৃপক্ষ ও এএফপির তথ্যে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক–সংশ্লিষ্ট সহিংসতা, অপরাধ নিয়ন্ত্রণ ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই কর্মসূচির আহ্বান […]
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে এলো ৬০ হাজার টন গমবাহী জাহাজ

সরকারি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এমভি উইকোটাটি নামের একটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি (সরকার থেকে সরকার) নগদ ক্রয় চুক্তি নম্বর জে টুজি ওয়ান-এর অধীনে গম […]
সিলেটে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সিলেটে একটি সরকারি অ্যাম্বুলেন্স এবং একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতের এ ঘটনায় দুটি গাড়িই পুড়ে গেছে। অ্যাম্বুলেন্সটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে, আর বাসটি কুমারগাঁও বাসস্ট্যান্ডে রাখা ছিল। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার উত্তর ও মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, […]