রাজধানীতে নিষিদ্ধ আ. লীগের ২৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। ডিসি তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার অভিযান চালিয়ে এই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। […]
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন ভর্তি ১১৯৫ জন

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১১৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত […]
ময়মনসিংহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী নিহত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন এবং বেশ কয়েকটি দোকানপাট ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মীর নাম তানজিন […]
পদ্মফুল তুলতে গিয়ে চার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

ফুল তুলতে গিয়ে একসঙ্গে চার স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বেলা আড়াইটার দিকে রাজনগর এলাকার মশুরিভাজা বিলে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শেষ করেন। নিহত চারজনই একই পরিবারের সদস্য। তারা হলো, রাজনগর গ্রামের আবদুল সামাদের দুই মেয়ে ফাতেমা খাতুন (১৪) ও আফিয়া খাতুন (১২), […]
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে কোনো উদ্বেগ নেই: প্রসিকিউটর

আগামী ১৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কোনো উদ্বেগ বা আশঙ্কা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোহাম্মদ মনোয়ার হোসাইন তামিম। রোববার (৯ নভেম্বর) ট্রাইব্যুনাল ভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ […]
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু ১৩ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই সংলাপের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কমিশন। রোববার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিবন্ধিত সব রাজনৈতিক […]
ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

জাতীয় সংসদ নির্বাচন সময়মতো হবে এবং কোনো বিলম্বের সম্ভাবনা নেই- এমন কথা আবারো বলেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। রোববার (৯ নভেম্বর) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এই মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। “রাজনৈতিক দলগুলো মাঝে মাঝে […]
নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতার প্রকাশ। তিনি বলেন, সার্বিক পরিস্থিতিতে দ্বিমতপোষণ করেও দলটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে উদারতার পথ অবলম্বন করেছে। রোববার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। আমীর খসরু বলেন, ঐকমত্য […]
গণভোট-সনদ সাধারণ মানুষ বোঝে না, নির্বাচিত সংসদেই হবে সিদ্ধান্ত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোট সনদ এসব দেশের সাধারণ জনগণ বোঝে না, এগুলো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে বিএনপি পরিবর্তন চায়, আর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে, সেগুলোর সিদ্ধান্ত নির্বাচিত সংসদে বিতর্কের মাধ্যমে নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে […]
‘ঢাকাইয়া দেবদাস’-এ আবারও জুটি বাঁধছেন আদর আজাদ ও বুবলী

আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি আদর আজাদ ও শবনম বুবলীকে। নতুন এই সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’, যা নির্মাণ করছেন পরিচালক জাহিদ হোসেন। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে জমকালো মহরতের মধ্য দিয়ে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নির্মাতা জানান, এটি কেবল প্রেমের গল্প নয়—এর ভেতর দিয়ে ফুটে উঠবে পুরান ঢাকার ঐতিহ্য, […]
প্রশাসনিক পুনর্বিন্যাসে সিএমপির দুই থানায় ওসির রদবদল

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আওতাধীন দুই থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। রোববার (৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, বন্দর থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিনকে বদলি করে বাকলিয়া থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ৩০ জুলাই […]
জুবিন গার্গের স্ত্রী গারিমা সাইকিয়া হাসপাতালে ভর্তি

ভারতের কিংবদন্তি গায়ক জুবিন গার্গ প্রয়াতের শোক সামলে ওঠার আগেই শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তার স্ত্রী গারিমা সাইকিয়া। স্বামীর অকাল মৃত্যু ও তদন্তের চাপ সহ্য করতে না পেরে বর্তমানে তিনি গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি জুবিনের শেষ সিনেমা ‘রই রই বিনালে’-এর মুক্তি ও প্রচার কাজ নিয়ে দিনরাত […]
অবশেষে বিচ্ছেদের পথে ঐশ্বরিয়া শর্মা ও নীল ভাট

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও তার স্বামী, বিগ বস খ্যাত অভিনেতা নীল ভাট। ২০২১ সালে জমকালো আয়োজনে চার হাত এক করেছিলেন এই তারকা দম্পতি। চার বছরের দাম্পত্য জীবনের পর এবার আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের আবেদন করেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নীল ও ঐশ্বরিয়া বেশ কিছুদিন […]
‘সোলজার’-এর লুক নিয়ে শাকিবের নতুন গোঁফ, আসল নাকি নকল?

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান নিজের চরিত্রের জন্য লুক বদলাতে ভালোবাসেন। তার সাম্প্রতিক ছবিগুলোতে এই প্রস্তুতির ছাপ দেখা যায়। তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক ঘিরে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, বিশেষ করে তার ঘন গোঁফ নিয়ে। অনেকেই প্রশ্ন করেছেন এটি কি রূপসজ্জার অংশ নাকি আসল। এই রহস্য নিজেই উন্মোচন করেছেন শাকিব খান। তিনি নিশ্চিত […]
আসন্ন আমন মৌসুমে ৩৪ টাকায় ধান ও ৫০ টাকায় সেদ্ধ চাল কিনবে সরকার

আসন্ন আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান ও চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি কেজি আমন ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা, আর সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকায়। পাশাপাশি, আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজি প্রতি ৪৯ টাকা। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা […]
মালাইকা অরোরার চিলগাম নাচ নিয়ে তুমুল বিতর্ক

বলিউডের আইটেম গার্ল মালাইকা অরোরা এবং গায়ক হানি সিংয়ের নতুন গান ‘চিলগাম’ সম্প্রতি প্রকাশিত হওয়ার পরেই তুমুল আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে মালাইকার নাচের ধরনকে কেন্দ্র করে দর্শক ও নেটিজেনরা বিতর্কের ঝড় তুলেছেন। ভিডিওতে দেখা যায়, হানি সিং গান গাইছেন, আর তার পাশে মালাইকা নাচ করছেন। তবে নাচের ধরন নিয়ে দর্শকরা প্রশ্ন তুলেছেন। অনেকেই […]
ফিটনেস ধরে রাখার গোপন রহস্য জানালেন পরীমণি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও এসেছেন আলোচনায়, তবে এবার কারণ ফিটনেস। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবনযাত্রা, মাতৃত্ব এবং ফিটনেস ধরে রাখার রহস্য খোলামেলা ভাবে তুলে ধরেন তিনি। পরীমণি বলেন, আমি বিশেষ কিছুই করি না। ভাতও খাই, আইসক্রিমও খাই। ঠিকমতো ঘুমানোর কিংবা ওঠার কোনো নির্দিষ্ট রুটিনও নেই। মেইনটেইনড লাইফস্টাইল রাখার চেষ্টা করি, কিন্তু বাচ্চারা ছোট […]
সালমানের বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকার গুরুতর অভিযোগ

বলিউডের সুপারস্টার সালমান খানকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। তার প্রাক্তন প্রেমিকা সোমি আলি সম্প্রতি বিস্ফোরক অভিযোগ তুলেছেন, দাবি করেছেন যে সালমান এখনও তাকে নানাভাবে হেনস্থা করছেন এবং অচেনা নম্বর থেকে ফোন করে হুমকি দিচ্ছেন। সোমি আলি একটি ভিডিওতে জানান, সালমান খান আমার পিছু ছাড়ছেন না। ২০২৫ সালেও তিনি আমাকে হুমকি দিচ্ছেন। এমনকি অচেনা নম্বর […]
সেনাবাহিনীর সদস্যদের মাঠে থাকার সিদ্ধান্ত অপরিবর্তিত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ধেক সদস্যকে মাঠ থেকে প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকা […]
যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়াল

গাজায় ইসরায়েলি আগ্রাসন থামছে না। চলমান যুদ্ধবিরতির মধ্যেও হামলা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৮ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট ৬৯ হাজার ১৬৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মন্ত্রণালয় জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে মরদেহ উদ্ধার এবং পূর্বে […]