ছোট পর্দায় সাফল্যের পর বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি

ছোট পর্দায় নিয়মিত অভিনয় ও সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ইউটিউব ও টেলিভিশনের বিভিন্ন নাটকে ব্যস্ত সময় পার করলেও এবার প্রায় ছয় বছর পর নতুন উদ্যমে রূপালি পর্দায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। রায়হান খানের পরিচালনায় নির্মিতব্য ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন এই অভিনেত্রী। ২০১৫ সালে আকরাম খানের ‘ঘাসফুল’ চলচ্চিত্রের […]
‘গরুচোর’ সন্দেহে মানসিক রোগীকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গরু চুরির সন্দেহে আবদুস সালাম (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার (১ নভেম্বর) ভোররাতে বেলকা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাম রামডাকুয়া গ্রামের ওমেদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে তিনি পাশের নবাবগঞ্জ গ্রামের একটি গোয়ালঘরে ঢোকেন। বাড়ির মালিকের স্ত্রী দুলালী […]
মুক্তি পেল জুবিন গার্গের শেষ ছবি ‘রই রই বিনালে’

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও অভিনেতা জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ অবশেষে মুক্তি পেয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মুক্তি পায় অসমিয়ার এই ছবি, যা এখন দর্শকের আবেগে ভাসছে। মাত্র ৫২ বছর বয়সে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। সংগীত, সুর ও শিল্পের সীমানা পেরিয়ে জুবিন গার্গ হয়ে উঠেছিলেন ভারতের […]
বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান সরকার

অস্ট্রেলিয়ান সরকার বিদেশি শিক্ষার্থীদের ভর্তি সীমিত করার পরিকল্পনা হাতে নিতে যাচ্ছে। দেশটির সরকার বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে দেশীয় শিক্ষার্থীর সংখ্যা বেশি রাখার নির্দেশ দিয়েছে। টাইমস হাইয়ার এডুকেশনের একটি প্রতিবেদনের অনুযায়ী, অস্ট্রেলিয়ার শিক্ষা মন্ত্রী জেসন ক্লেয়ার বলেছেন, অস্ট্রেলিয়ার শিক্ষার্থীদের মোট ভর্তি সংখ্যার ৫০ শতাংশের বেশি হওয়া উচিত। স্কাই নিউজকে ক্লেয়ার বলেন, “অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অস্ট্রেলিয়ান […]
৩০ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল, হামলা অব্যাহত রয়েছে

ইসরায়েলি বাহিনী আরও ৩০ জন ফিলিস্তিনির মরদেহ গাজায় ফিরিয়ে দিয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। শুক্রবার (৩১ অক্টোবর) ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) মাধ্যমে মরদেহগুলো হস্তান্তর করা হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এই নিয়ে ইসরায়েলের কাছ থেকে মোট ২২৫টি মরদেহ ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রতিটি মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে […]
আজ থেকে শুরু হচ্ছে জাটকা আহরণে নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ১ নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা আহরণের ওপর আট মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা ৩০ জুন ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের সব জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আইন অমান্য করলে ১ […]
আজ থেকে ১০টির বেশি সিম বন্ধ: বিটিআরসি

বাংলাদেশে আজ শনিবার (১ নভেম্বর) থেকে কোনো জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে ১০টির বেশি সক্রিয় মোবাইল সিম রাখা যাবে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, অপারেটররা আজ থেকেই অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করবে। বিটিআরসি জানিয়েছে, পূর্বের নিয়ম অনুযায়ী একজন নাগরিকের নামে সর্বাধিক ১৫টি সিম ব্যবহার করা যেত। তবে ৩০ জুলাই ঘোষিত নতুন নির্দেশনা […]
নয় মাস পর খুলছে সেন্টমার্টিন

দীর্ঘ নয় মাস পর আজ শনিবার (১ নভেম্বর) থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। তবে পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস ও বার-আউলিয়া নামে দুটি জাহাজ ছাড়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মালিকপক্ষ। সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম […]
সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের প্রসার ঘটিয়ে একটি আত্মনির্ভরশীল ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান, কুটিরশিল্পসহ বিভিন্ন খাতে সমবায় কার্যক্রম পরিচালনা দেশের অর্থনৈতিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। শনিবার (১ নভেম্বর) ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে শুক্রবার (৩১ অক্টোবর) দেওয়া এক বাণীতে […]