Ridge Bangla

পটুয়াখালীর আশ্রয়ণ প্রকল্প: শতাধিক ঘরে তালা ঝুলছে

পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ণ প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত ঘরের অধিকাংশ ফাঁকা পড়ে রয়েছে। বরাদ্দ পাওয়া সত্ত্বেও ঘরে না থেকে অনেকেই অন্যের কাছে ভাড়া দিয়েছেন, ফলে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সরকারি এই উদ্যোগ থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, পাঁচ ধাপে মোট ১ হাজার ৪০৪টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছিল। প্রতিটি ঘরে রয়েছে দুটি কক্ষ, রান্নাঘর, […]

ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, হাসপাতালে নতুন ভর্তি ৯৮৩ জন

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে আরও ৬ জনের। সোমবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য […]

২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে দেড় হাজারের বেশি গ্রেপ্তার

পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২৭ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তারদের মধ্যে ১ হাজার ৩৩ জন বিভিন্ন মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি। এছাড়া অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও […]

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আসন্ন এশিয়া সফরে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দেখা করতে রাজি। যদি কেউ খবরটা প্রচার করতে চায়, আমি প্রস্তুত আছি।” ট্রাম্প আরও বলেন, কিমের সঙ্গে তাঁর দারুণ সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে দু’জনের ঐতিহাসিক সাক্ষাৎ হয়েছিল কোরীয় […]

সালমান শাহ হত্যা মামলায় আগাম জামিন চাইবেন সামিরা হক

ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর নতুন করে দায়ের হওয়া হত্যা মামলায় আলোচনায় এসেছেন তার সাবেক স্ত্রী সামিরা হক। আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) হাইকোর্টে আগাম জামিন চাওয়ার আবেদন করবেন তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। প্রথমে ধারণা করা হয়েছিল তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবারের দাবি, এটি […]

শিরোনামহীনের বহুল প্রতীক্ষিত ‘এই অবেলায় ২’ মুক্তির ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন অবশেষে ঘোষণা দিলো তাদের বিখ্যাত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’। এটি ব্যান্ডের আসন্ন অ্যালবাম ‘বাতিঘর’-এর সমাপ্তি গান হিসেবে প্রকাশ পাবে বলে জানিয়েছেন দলনেতা জিয়াউর রহমান জিয়া। তিনি জানান, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটি মুক্তি পাবে। এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম ও দৃষ্টিনন্দন বিভিন্ন […]

দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে বাণিজ্য উপদেষ্টা ও পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আলোচনা হয়েছে দুই দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং বাণিজ্য মন্ত্রণালয়ের […]

কেটি পেরি-ট্রুডো: লুকোচুরি নয়, প্রকাশ্যে চুটিয়ে প্রেম

পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবার তাদের সম্পর্ক প্রকাশ্যে নিয়ে এসেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান্তা বারবারার উপকূলে একটি ইয়টে দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। বিশেষ করে তাদের গভীর চুম্বনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে আলোচনার জন্ম দিয়েছে। ৪০ বছর বয়সী কেটি পেরি এবং ৫৩ বছর বয়সী ট্রুডোকে ২৫ অক্টোবর প্যারিসের বিখ্যাত […]

‘ডিবি পুলিশ’ সেজে প্রেম, কফিতে ঔষধ মিশিয়ে স্বর্ণালংকার লুটে দুই প্রতারক গ্রেফতার

রাজশাহীর বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অচেতন করে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন তৌহিদুল ইসলাম (২৪) ও মশিউর রহমান (২৩)। গতকাল রবিবার (২৬ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের দুজনকে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, তৌহিদুল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ফেসবুকে রূপা খাতুন নামে এক নারীর সঙ্গে সম্পর্ক […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে ডিসেম্বরে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বরের শেষের দিকে শুরু হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। গত বছরের মতো এবারও অধিভুক্ত সব কলেজের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তিতে বহুনির্বাচনি প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা […]

কুয়াকাটায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা শতাধিক

পটুয়াখালীর কুয়াকাটায় ডেঙ্গু পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। নতুন করে আরও দুইজনের মৃত্যুতে এলাকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদিকে, আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নুরজামাল ফকির (খাজুরা এলাকার চান মিয়া ফকিরের ছেলে) এবং মিশ্রীপাড়ার হাবিব নামে দুই ব্যক্তি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন […]

তিন দিন পরই বাতিল হবে অতিরিক্ত সিম: বিটিআরসির চূড়ান্ত নির্দেশনা

একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ১০টি সিম কার্ড নিবন্ধনের সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। যেসব গ্রাহকের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের আগামী ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিমগুলো ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে হবে। অন্যথায় নির্ধারিত সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে ওই সিমগুলো বাতিল করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। রোববার এক জরুরি […]

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত নিয়োগ বিষয়ে জরুরি নির্দেশনা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ব্যতীত কর্মকর্তা-কর্মচারী নিয়োগে নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসে এ সংক্রান্ত নীতিমালা প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এ নীতিমালা অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। মাউশির সহকারী পরিচালক (বেসরকারি কলেজ) মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, “বেসরকারি […]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ সেশনে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে পারে ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত সম্ভাব্য সময়সূচি অনুযায়ী— চারুকলা অনুষদভুক্ত ই-ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর। বিজ্ঞান ও […]

পদ্মার চরে কাঁকন বাহিনীর গুলিতে নিহত ২ জন

রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরে খড় কাটার সময় কাঁকন বাহিনীর এলোপাথাড়ি গুলিতে দুইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরও দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় চরাঞ্চলের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরেই চলা উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন খানপুর গ্রামের আমান (৩৬) ও নাজমুল […]

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে চাই: আমিনুল হক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি। যেখানে কৃতী শিক্ষার্থী, মেধাবী খেলোয়াড় ও তরুণ প্রজন্ম দেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর পল্লবীর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ‘কৃতী শিক্ষার্থী […]

বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে

এএফসি এশিয়ান কাপের মূল পর্ব থেকে ইতোমধ্যে ছিটকে পড়েছে বাংলাদেশ। নিয়ম রক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বর ২০২৫-এ ঘরের মাঠে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা, শমিতদের বাংলাদেশ। নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে। অনলাইন প্ল্যাটফর্ম ‘কুইকেট’ (QuickeT)-এর মাধ্যমে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। রোববার (২৬ অক্টোবর) এই তথ্য […]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ৩০০টি আসনে চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “নির্বাচন কমিশন আজ দেশের ৬৪টি জেলার ৩০০টি আসনে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে। এসব কেন্দ্রে পুরুষদের জন্য ১ লাখ […]

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা কমিটির ৪৯ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটির কাছে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে তারা দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের নীতি, ত্যাগ ও যোগ্যতাকে উপেক্ষা করা হয়েছে। বিভাগীয় উপকমিটি স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও ব্যক্তিকেন্দ্রিকতার […]

শাপলা প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়াকে শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিকভাবে দেখা উচিত নয়। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন, ফেব্রুয়ারিতেও হলেও এনসিপি অংশগ্রহণ করতে প্রস্তুত। তবে তিনি যোগ করেন, জুলাই সনদের আইনগত ভিত্তি, বিচারিক প্রক্রিয়ার রূপরেখা ছাড়া শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক কথা বলা এনসিপির অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি […]