Ridge Bangla

৫৯টি আসনে বিজয়ের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় ঐক্য জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন পর্যন্ত ৫৯টি আসনে বিজয়ের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করা হয়।

দলটির দাবি অনুযায়ী, আনঅফিশিয়াল ফলাফলে তাদের ৫৯ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত ৩৮ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় পটুয়াখালী-২ থেকে মো. শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ থেকে মো. নূরুল ইসলাম, কুষ্টিয়া-৩ থেকে মো. আমির হামজা, কুমিল্লা-১১ থেকে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চট্টগ্রাম-১৫ থেকে শাহজাহান চৌধুরীর নাম রয়েছে।

এছাড়া রংপুর, সাতক্ষীরা, নীলফামারী, গাইবান্ধা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার একাধিক আসনে জামায়াত প্রার্থীদের বিজয়ের দাবি করা হয়েছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা এখনও চলমান রয়েছে। চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই বিজয়ীদের বিষয়ে আনুষ্ঠানিক নিশ্চিত হওয়া যাবে।

This post was viewed: 2

আরো পড়ুন