Ridge Bangla

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষের নির্দেশ

আগামী ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিতব্য পবিত্র হজের আগে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে। ২৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত সব স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে। তার ভিত্তিতে টিকা গ্রহণের সুযোগ পাবেন হজযাত্রীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের হজে অংশ নিতে ইচ্ছুকদের টিকা গ্রহণের আগে মোট ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এর মধ্যে রয়েছে ইউরিন আর/এম/ই, র ব্লাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট রিপোর্ট (পি/এ ভিউ), ইসিজি রিপোর্টসহ সিরাম ক্রিয়েটিনিন, সিবিসি (ইএসআরসহ) এবং ব্লাড গ্রুপিং ও আরএইচ টাইপিং।

প্রয়োজন অনুযায়ী হজযাত্রীদের দুরারোগ্য বা জটিল রোগ শনাক্তে অতিরিক্ত পরীক্ষা করানোর নির্দেশও দেওয়া হয়েছে। যেমন- হৃদযন্ত্রের সমস্যা সন্দেহ হলে ইকোকার্ডিওগ্রাফি, কিডনি জটিলতায় সিরাম ক্রিয়েটিনিন ও কিডনি-সহ মূত্রনালির আল্ট্রাসনোগ্রাফি (ইউএসজি অব কিইউবি), লিভার সিরোসিসের সন্দেহ থাকলে ইউএসজি হোল অ্যাবডোমেন ও আপার জিআইটি এন্ডোস্কপি, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে স্পুটাম ফর এএফবি, চেস্ট সিটি স্ক্যান এবং রক্তের সিরাম বিলিরুবিন, এসজিপিটি ও অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত পরীক্ষা করা হবে।

হজযাত্রীরা পরীক্ষার রিপোর্ট এবং ই-হেলথ প্রোফাইলের কপি টিকা কেন্দ্রে দায়িত্বরত মেডিকেল টিমের কাছে জমা দিতে হবে। পরীক্ষা ও টিকা গ্রহণ শেষে স্বাস্থ্য সনদ প্রদান করা হবে।

প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে প্রায় ৭৮,৫০০ হজযাত্রী হজে অংশ নেবেন। আরও তথ্যের জন্য হজের কল সেন্টার ১৬১৩৬-এ যোগাযোগ করা যাবে।

This post was viewed: 15

আরো পড়ুন