Ridge Bangla

২৩ বছর কারাভোগ করা ওমর বেঙ্গুইট কি পুলিশের ষড়যন্ত্রের শিকার?

দক্ষিণ কোরিয়ার শিক্ষার্থী জং-ওক শিন হত্যাকাণ্ডে দণ্ডিত ওমর বেঙ্গুইটের বিরুদ্ধে দেওয়া রায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামার সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ গোপন রাখা হয়েছিল এবং একাধিক সাক্ষীকে চাপ দিয়ে বক্তব্য বদলাতে বাধ্য করা হয়।

২০০২ সালে ইংল্যান্ডের বোর্নমাউথ শহরে একটি নাইটক্লাব থেকে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন জং-ওক শিন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০০৫ সালে তৃতীয় দফার বিচারে ওমর বেঙ্গুইটকে দোষী সাব্যস্ত করা হয়। এর আগে দুইবার জুরি বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

প্যানোরামার অনুসন্ধানে উঠে এসেছে, মামলার প্রধান সাক্ষীর বক্তব্য সিসিটিভি ফুটেজের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ছিল। এছাড়া ফোন রেকর্ডে ঘটনার সময় বেঙ্গুইট অন্যত্র ছিলেন, এমন ইঙ্গিতও পাওয়া গেছে। মোট ১৩ জন সাক্ষী অভিযোগ করেছেন, ডরসেট পুলিশ তাঁদের ওপর চাপ প্রয়োগ করেছিল। তবে পুলিশ দাবি করেছে, তাদের তদন্ত ছিল সঠিক।

নতুন তথ্য সামনে আসায় মামলাটি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন