Ridge Bangla

২০০ টাকা টিকিটে দেখা যাবে বিপিএলের ম্যাচ

২০২৬ সালের বিপিএলের এবারের দ্বাদশ আসরের টিকিট আজ থেকে অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। এবার টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্টের সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট মিলবে বিকাল ৪টা থেকে। সিলেট পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল।

আগামী ২৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি লিগের টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (২১ ডিসেম্বর)। আজ মোট ৯ ক্যাটাগরির টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় উপভোগ করা যাবে বিপিএলের চার-ছক্কার রোমাঞ্চ। আর টিকিটের সর্বোচ্চ দাম ধরা হয়েছে দুই হাজার টাকা।

বিসিবির আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ম্যাচের টিকিট কোনো বুথে সরাসরি বিক্রি করা হবে না। সশরীরে হাজির হয়ে বুথ থেকে কোনো টিকিট কেনার ব্যবস্থা রাখেনি বিসিবি। এবারের বিপিএলের টিকিট পাওয়া যাবে কেবল অনলাইনে। সমর্থকরা শুধুমাত্র www.gobcbticket.com.bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।

গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। ক্লাব হাউস (আপার) টিকিটের মূল্য ৫০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারি/গ্রিন হিল এরিয়ার টিকিটের দাম ধরা হয়েছে ২০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের মূল্য ২৫০ টাকা। ক্লাব হাউস (জিরো ওয়েস্ট জোন) টিকিটের মূল্য ৬০০ টাকা।

উল্লেখ্য, সিলেট পর্বে খেলা হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। মাঝে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ নেই।

This post was viewed: 14

আরো পড়ুন