নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বুকে ব্যথা অনুভব করায় শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর শাহবাগের বিএমইউ হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।
মাহমুদুর রহমান মান্না হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগে ভর্তি হয়েছেন। অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, তিনি হার্ট অ্যাটাক করলে শুক্রবার রাতের দিকে তাকে পিজিতে নেওয়া হয়। দল তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত বছরের (২০২৪) সেপ্টেম্বর মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।
This post was viewed: 12