Ridge Bangla

হাঙ্গেরিতে অবসান অরবান যুগের, জয়ী পিটার ম্যাজার

দীর্ঘ ১৬ বছরের শাসনের পর হাঙ্গেরির ক্ষমতা থেকে বিদায় নিচ্ছেন প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গত রোববার (১২ এপ্রিল) অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিরোধী নেতা পিটার ম্যাজারের নেতৃত্বাধীন ‘তিসা পার্টি’ নিরঙ্কুশ জয় পেয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভোটের ফলাফল অনুযায়ী, হাঙ্গেরির পার্লামেন্টের ১৯৯টি আসনের মধ্যে পিটার ম্যাজারের দল তিসা পার্টি একাই ১৩৮টি আসনে জয়লাভ করেছে। এ জয়ের মাধ্যমে তারা সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিপরীতে ক্ষমতাসীন দল ‘ফিদেজ’ মাত্র ৫৫টি আসন পেয়েছে।

নির্বাচনী ফলাফল স্পষ্ট হওয়ার পর দ্রুতই হার মেনে নিয়েছেন ভিক্টর অরবান। তিনি বিজয়ী তিসা পার্টিকে অভিনন্দন জানিয়ে দেশ ও জনগণের স্বার্থে আগামীতে বিরোধী দল হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ফলাফল ঘোষণার পরপরই রাজধানী বুদাপেস্টের রাজপথ মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ সময় পর রাজনৈতিক পালাবদলের আনন্দে কয়েক হাজার মানুষ শহরে বিজয় মিছিল ও আনন্দ উদযাপন করে।

This post was viewed: 10

আরো পড়ুন