Ridge Bangla

হরমুজ প্রণালি যেকোনো উপায়ে সচল করা হবে: মার্কো রুবিও

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালিকে যেকোনো উপায়ে পুনরায় সচল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, এ প্রণালি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র সর্বাত্মক ব্যবস্থা নেবে।

সোমবার (৩০ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কো রুবিও এ মন্তব্য করেন। তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে মার্কিন সেনা মোতায়েনের গুঞ্জনও শোনা যাচ্ছে।

রুবিও আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় কূটনৈতিক সমাধান পছন্দ করেন, তবে তিনি ফলাফল চান। তিনি জানান, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে গোপন আলোচনা চলছে। তবে ইরান এ ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে।

তিনি বলেন, “আমরা এই সমস্যার সমাধান আগেই করতে পারতাম।” এছাড়া, পাকিস্তানের মধ্যস্থতায় আগামী কিছু দিনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা রয়েছে বলেও জানান রুবিও।

This post was viewed: 2

আরো পড়ুন