Ridge Bangla

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কো রুবিও। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ সমৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং এ প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবস বিশেষ তাৎপর্য বহন করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রবাংলাদেশ-এর মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব বিদ্যমান, যা একটি অবাধ, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর প্রতিষ্ঠিত। এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দুই দেশের জনগণের কল্যাণে বিদ্যমান অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে মার্কো রুবিও বলেন, বাংলাদেশ যখন এই গুরুত্বপূর্ণ দিন উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে কাজ করতে আগ্রহী।

This post was viewed: 4

আরো পড়ুন