Ridge Bangla

সোমেশ্বরী নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুই যুবকের সাত দিনের কারাদণ্ড

নেত্রকোনা জেলার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলন করে তা ইজিবাইকে অন্যত্র পরিবহনের দায়ে দুই যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে শ্মশানঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের নেতৃত্বে সকাল সাড়ে ছয়টার দিকে পরিচালিত অভিযানে বালুভর্তি দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটক দুজনের পরিচয়- বিরিশিরি এলাকার শাফায়েত মিয়া (২১) ও শফিকুল ইসলাম (১৯)।

উপজেলা প্রশাসন জানায়, উচ্চ আদালতের নির্দেশে দুই বছর ধরে সোমেশ্বরী নদীর পাঁচটি বালুমহালে ইজারা ও বালু উত্তোলন বন্ধ রয়েছে। তা সত্ত্বেও কয়েকটি চক্র গোপনে রাতের বেলায় বালু তোলার চেষ্টা করছে। এসব কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী পরিচালিত উক্ত অভিযানে আটক দুজন ভ্রাম্যমাণ আদালতে নিজেদের দোষ স্বীকার করায় তাদের দুজনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।

This post was viewed: 37

আরো পড়ুন