Ridge Bangla

সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক হামলা

সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের অন্তত ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা হয়েছে। অভিযানে যুদ্ধবিমান, এটাকিং হেলিকপ্টার ও আর্টিলারি ব্যবহার করা হয়। এছাড়াও ১০০টিরও বেশি নিখুঁত নির্দেশনাযুক্ত অস্ত্র এই হামলায় ব্যবহৃত হয়। আইএসের বিরুদ্ধে এই হামলায় জর্ডানের বিমানও অংশ নেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমরা আইএসের ঘাঁটিগুলোর বিরুদ্ধে অত্যন্ত শক্তভাবে হামলা চালাচ্ছি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

গত ১৩ ডিসেম্বর সিরিয়ার পালমিরা শহরে আইএসের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হন। ওই ঘটনার প্রতিক্রিয়াতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় পেন্টাগন।

সেন্টকমের মতে, হামলায় আইএসের অবকাঠামো, অস্ত্রভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। তবে বেসামরিক হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, এই অভিযান মধ্যপ্রাচ্যে আইএসের তৎপরতা দমনে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানেরই প্রতিফলন।

This post was viewed: 33

আরো পড়ুন