Ridge Bangla

সারাদেশে অভিযানে অবৈধ মজুত ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গত ২৪ ঘণ্টায় অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। মোট ৮৭ হাজার ৭০০ লিটার তেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত তেলের মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুতদারি প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরা, চাঁদপুর ও গাজীপুর জেলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় একজনকে দুই মাস, চাঁদপুরে একজনকে এক বছর এবং গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

This post was viewed: 2

আরো পড়ুন