রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার আব্দুল জলিল মন্ডলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা নাগাদ নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবি সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া ২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত ঘটনার মামলায়ও আসামি হিসেবে তার নাম রয়েছে।
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আব্দুল জলিল মন্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি চট্টগ্রাম নগরেই অতিরিক্ত কমিশনার হিসেবে কাজ করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
This post was viewed: 2