Ridge Bangla

সাবেক এমপি জিন্নাহ ঢাকায় গ্রেপ্তার

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ মার্চ) ভোরে ঢাকার রমনা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বগুড়া থেকে আসা একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার।

পুলিশের তথ্য অনুযায়ী, জিন্নাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়া গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলাতেও তিনি পলাতক ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যা ও বিস্ফোরক-সংক্রান্ত মামলাসহ তাঁর বিরুদ্ধে বর্তমানে মোট ১০টি মামলা বিচারাধীন রয়েছে।

জাতীয় পার্টি-র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পদে থাকা এই রাজনীতিবিদকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

This post was viewed: 5

আরো পড়ুন