Ridge Bangla

সংসদ নির্বাচনের কারণে ২-৩ মাস পিছিয়ে যেতে পারে এসএসসি পরীক্ষা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দুই থেকে তিন মাস পিছিয়ে যেতে পারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। ২০২৬ সালের এপ্রিলের শেষ দিকে বা মে মাসের শুরুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে পরীক্ষার রুটিনসহ সবকিছু চূড়ান্ত হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। স্বাভাবিক সময়ে ফেব্রুয়ারিতেই শুরু হয় এসএসসি পরীক্ষা। নির্বাচনের কারণে বিভিন্ন বিদ্যালয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে, ফলে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। অতএব পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমে জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে পরীক্ষার রুটিন ও তারিখ চূড়ান্ত করা হবে। আগামী এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে পরীক্ষা হতে পারে।

This post was viewed: 40

আরো পড়ুন