Ridge Bangla

সংসদে উত্থাপন না হওয়ায় ১৬টি অধ্যাদেশ বাতিল

অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা গণভোট অধ্যাদেশসহ আলোচিত ১৬টি অধ্যাদেশ নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদে উত্থাপন না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বাতিল হতে যাচ্ছে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, অধ্যাদেশ জারির পরবর্তী সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে তা উত্থাপন করতে হয় এবং ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা কার্যকারিতা হারায়। এ হিসেবে আগামী ১২ এপ্রিলের মধ্যে এসব অধ্যাদেশ ল্যাপস করবে।

বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ কমিটির প্রতিবেদন উত্থাপন করেন কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। প্রতিবেদনে জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিত অবস্থায় পাসের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া ১৫টি সংশোধিত আকারে এবং ৪টি রহিতকরণ ও সংরক্ষণের জন্য বিল আকারে উত্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ১৬টি অধ্যাদেশ আরও যাচাই-বাছাইয়ের জন্য এখনই সংসদে না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গণভোট, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, দুদক সংশোধন, তথ্য অধিকার সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ।

This post was viewed: 4

আরো পড়ুন