Ridge Bangla

শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া

তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে শোবিজের সব কাজ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

নওবা তাহিয়া ফেসবুক পোস্টে বলেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।

এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়- তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।

তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না; না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

নওবা তাহিয়া হোসাইন ছোটবেলা থেকেই শিল্পচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। বিটিভির জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’–তে উপস্থাপনা ও আবৃত্তির মাধ্যমে তার মিডিয়াযাত্রার সূচনা। সময়ের পরিক্রমায় বড় হয়ে আবারও একই অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় ফিরে আসা ছিল তার জীবনের এক অনন্য অভিজ্ঞতা। শৈল্পিক ও পরিশীলিত উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ তিনি বিটিভির সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’–তে বর্ষা চরিত্রে প্রধান অভিনেত্রী হিসেবে অভিনয়ের সুযোগ পান। কাজী নূরুল হুদা জাহাঙ্গীর রচিত এবং সাহরিয়ার মোহাম্মদ হাসান প্রযোজিত এই নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন নওবা তাহিয়া।

This post was viewed: 4

আরো পড়ুন