Ridge Bangla

শীতকালীন সর্দি-কাশি প্রতিরোধে উপকারী খাবার

শীতকালে সর্দি-কাশি থেকে বাঁচতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি। বিশেষজ্ঞদের মতে কিছু খাবার নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীর গরম রাখা যায় এবং ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো যায়।

প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন খাবার

  • আদায় অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ আছে। গলা ব্যথা কমায় ও ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করে। চায়ে বা গরম পানির সঙ্গে মিশিয়ে সেবন করা যায়।
  • মধু গলার জ্বালা কমাতে বেশ উপকারি। শরীরে উষ্ণতা বাড়ায় ও দীর্ঘস্থায়ী কাশি সারায়। মধু প্রাকৃতিক মিষ্টি ও শক্তিবর্ধক।
  • রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। জিঙ্ক ও এলিসিন সমৃদ্ধ। সংক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।
  • ভিটামিন সি যুক্ত ফল, যেমন- লেবু, কমলা, আমলকি, বাতাবি লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
  • হলুদে থাকা কারকুমিন প্রদাহ কমায়। রাতে গরম দুধের সঙ্গে হলুদ মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।

অন্যান্য উপকারী খাবারের মধ্যে হালকা স্যুপ শরীর গরম রাখে। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি, যেমন- গাজর, বিট, টমেটো উপকারী। গরম পানি নিয়মিত পান করা জরুরি।

শীতে পানি কম খাওয়ার প্রবণতা থাকে, কিন্তু পর্যাপ্ত পানি পান জরুরি। পরিবেশগত সচেতনতা, যেমন ধুলো-বাতাস এড়িয়ে চলা প্রয়োজন। পর্যাপ্ত ও নিয়মিত ঘুম, সেই সাথে হালকা ব্যায়াম বা শরীরচর্চা জরুরি।

শীতকালে সর্দি-কাশি থেকে বাঁচতে সুষম খাবার, পর্যাপ্ত পানি পান এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে।

This post was viewed: 60

আরো পড়ুন