সাত মাসের প্রেমের পর আনুষ্ঠানিকভাবে ঘর বেঁধেছেন টিকটক ও মিউজিক ভিডিওর জনপ্রিয় মুখ রাসেল খান এবং অনামিকা ঐশী। গেল ২৭ অক্টোবর দুই পরিবারের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান। যদিও ২০২১ সালেই তাদের পরিচয় হয়েছিল, মাঝখানে কয়েক বছর যোগাযোগ না থাকলেও চলতি বছর আবার ঘনিষ্ঠ হন তারা।
বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানান মন্তব্য ও সমালোচনার মুখে পড়েন এই জুটি। কেউ কেউ তাদের সম্পর্ক নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করে ‘শিয়াল-মুরগি’ সম্বোধন পর্যন্ত করেন। এমন মন্তব্যের জবাবে রাসেল খান বলেন, “অনেকে বলেছিলেন, আমি নাকি ঐশীকে শুধু ফান হিসেবে নিচ্ছি, বিয়ে করব না। তাই তাদের জন্য বলতে চাই—শিয়াল কিন্তু মুরগিকে ধরে ফেলেছে।”
তিনি আরও বলেন, “প্রত্যেকের জীবনে ভালো-মন্দ অতীত থাকে। সেই অতীত পেছনে ফেলে আমরা সুন্দর বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে এগোতে চাই। আমাদের জন্য সবাই দোয়া করবেন।”
প্রিয় মানুষ ঐশীকে ‘আফ্রিকার জঙ্গল থেকে কুড়িয়ে আনা ডায়মন্ড’ বলে উল্লেখ করে রাসেল বলেন, “ভালোবাসার মানুষকে আগলে রাখা, সম্মান করা—এই জিনিসটাই সবচেয়ে বড়। যাকে আপনি ভালোবাসেন, তাকে অযত্নে ফেলে রাখা ফুল ভেবে অবহেলা করা ঠিক নয়। কারণ, অনেক সময় ভালো মানুষ ভুল জায়গায় অবহেলার শিকার হয়, কিন্তু সঠিক জায়গায় সে আলোকিত হয়ে ওঠে।”