Ridge Bangla

শিক্ষার্থীদের টিউশন ফি নিয়ে নতুন নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়ের

দেশের বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা এই নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশোধিত ভর্তি নীতিমালা অনুসরণ করে টিউশন ফি গ্রহণ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল এবং স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ‘সংশোধিত ভর্তি নীতিমালা’ কার্যকর হবে।

এই নীতিমালার আওতায় ‘শিক্ষার্থী ভর্তি ফি এবং টিউশন ফি নীতিমালা-২০২৪’-এর তফসিল ক, খ ও গ-তে বর্ণিত নির্ধারিত হার অনুযায়ী ফি সংগ্রহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে গত ১৯ নভেম্বর এই সংশোধিত ভর্তি নীতিমালা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়। নতুন এই নির্দেশনার মাধ্যমে নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ফি আদায়ের পথ বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 14

আরো পড়ুন