Ridge Bangla

শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস অনলাইন না অফলাইনে- সিদ্ধান্ত এই সপ্তাহেই

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস সশরীরে হবে নাকি অনলাইন বা মিশ্র পদ্ধতিতে পরিচালিত হবে- এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত চলতি সপ্তাহের মধ্যেই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় শিক্ষা কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নেওয়া হচ্ছে। আগামী দুই-এক দিনের মধ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, এসব মতামত পর্যালোচনার পর আগামী বৃহস্পতিবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

ড. মিলন বলেন, ইতোমধ্যে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিএনসিসির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সেখানে তাদের সুবিধা-অসুবিধা ও প্রস্তাবনা শোনা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সাশ্রয়ে বিশ্বের বিভিন্ন দেশ নানা পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশও জাতীয় স্বার্থে কিছু সাশ্রয়ী পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে।

This post was viewed: 3

আরো পড়ুন