Ridge Bangla

লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ তাদের চারটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) পরিচালক আলতাফ হোসেন সেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঘোষিত চারটি পদ হলো:

  • অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর

  • অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

  • সহকারী প্রোগ্রামার

  • অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ জুলাই (শনিবার) এসব পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও স্থান পরবর্তীতে প্রার্থীদের এসএমএস ও অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 41

আরো পড়ুন