Ridge Bangla

রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী রিজার্ভ, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে রিজার্ভের মোট পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম–৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩০ দশমিক ৭৬ বিলিয়ন ডলার।

ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় বা রেমিট্যান্সের প্রবাহও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ হিসেবে টানা তিন মাস ধরে দেশে রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হলো। গত ফেব্রুয়ারিতে প্রবাসীরা দেশে মোট ৩০২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে এটি দেশীয় মুদ্রায় ৩৬ হাজার কোটির বেশি।

এর আগে, গত মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। সেই সময় আইএমএফের বিপিএম–৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

বৈদেশিক মুদ্রার শক্তিশালী রিজার্ভ এবং ধারাবাহিক রেমিট্যান্স প্রবাহ দেশের মুদ্রানীতি ও বাণিজ্যিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে।

This post was viewed: 4

আরো পড়ুন