Ridge Bangla

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৮ জনকে গ্রেফতার: ডিএমপি

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপি জানায়, মুগদা থানার অভিযানে ৯ জন, বনানী থানা এলাকা থেকে ৭ জন এবং রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী ওই তিন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতেই মূলত অভিযান জোরদার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। তারা বিভিন্ন অপরাধে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান শনিবার (১৭ জানুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আদালতে পাঠানো হয়েছে।

This post was viewed: 7

আরো পড়ুন