Ridge Bangla

রাজধানীতে হোস্টেল থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের নেত্রী জান্নাত আরা রুমীর (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরান কাঁচা বাজারের পাশে অবস্থিত ওই হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত ব্যক্তির বাবা মো. জাকির হোসেন। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার নাজিরপুর থানার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। জান্নাত আরা রুমী এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ (ধানমন্ডি থানা) সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। এছাড়া তিনি দলের ধানমন্ডি শাখার নারী নেত্রী হিসেবেও দায়িত্ব পালন করতেন।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক এসআই মো. কামরুজ্জামান জানান, আজ সকালে সংবাদ পেয়ে জিগাতলার ওই হোস্টেল ভবনের পঞ্চম তলার একটি কক্ষে রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পুলিশ সদস্যরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, মরদেহ উদ্ধার ও প্রাথমিক তদন্তের পর হাজারীবাগ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সকল সম্ভাব্য দিক খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে।

This post was viewed: 26

আরো পড়ুন