Ridge Bangla

রাজধানীতে উদীচী কার্যালয়ে আগুন

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে তোপখানা রোডে অবস্থিত উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানানো হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বলেন, সন্ধ্যার কিছুক্ষণ আগে তাদের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি জানান, খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, তোপখানা রোডে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি ইউনিট পাঠানো হয়। পরিস্থিতি বিবেচনায় পরে আরও একটি ইউনিট যোগ করা হয়েছে। আগুন যেন আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে সংগঠনটির একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর বলেন, কার্যালয়ের ভেতরের দিকে থাকা কক্ষগুলোতে আগুন দেখা যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে তারা সবাই ভবনের বাইরে অবস্থান করছেন। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। আগুন লাগার কারণ ও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

This post was viewed: 12

আরো পড়ুন