Ridge Bangla

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ভিসা স্থগিত ঘোষণা

যুক্তরাষ্ট্র আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে।

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, এই সময়ে মার্কিন দূতাবাসগুলো ভিসা প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করবে। যাচাই-বাছাই শেষে প্রক্রিয়া কার্যকর করা হবে। মন্ত্রণালয় আশা করছে, এতে যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে যারা সরকারি ত্রাণ বা সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল, তাদের প্রবেশ প্রতিহত করা যাবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, রাশিয়া, ব্রাজিল, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, ইরান, মিশর, ইরাক, নেপাল, মায়ানমার, কম্বোডিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, উগান্ডা, ইয়েমেনসহ আরও বহু দেশ রয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট জানান, “আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন যাচাই-বাছাই প্রক্রিয়া চালাচ্ছি, যা সরকারের ত্রাণ ও সুবিধার ওপর নির্ভরশীল বিদেশি নাগরিকদের প্রবেশ প্রতিহত করবে।”

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর স্বাস্থ্য, ইংরেজি ভাষা দক্ষতা, অর্থনৈতিক সক্ষমতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা সহায়তা গ্রহণ ইত্যাদি বিবেচনা করা হবে। এছাড়া বয়স্ক বা অতিরিক্ত ওজনসম্পন্ন ব্যক্তিদের ভিসা আবেদনও খতিয়ে দেখা হবে। ২০২৫ সালের নভেম্বরে এই নিয়মের প্রাথমিক নির্দেশনা জারি হয়েছিল। এখন তা ৭৫ দেশের নাগরিকদের জন্য কার্যকর করা হচ্ছে।

This post was viewed: 6

আরো পড়ুন