Ridge Bangla

যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় ইরান–লেবাননে বাস্তুচ্যুত ৪০ লাখ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরান ও লেবাননে মানবিক বিপর্যয় ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত প্রায় ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো।

প্রতিবেদন অনুযায়ী, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখনো আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি তেহরান।

ভয়াবহ এই সংঘাতের কারণে দেশটিতে ব্যাপক জনপদ খালি হয়ে যাচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে ৩২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা দেশটির মোট জনসংখ্যার ৩ শতাংশেরও বেশি।

এদিকে প্রতিবেশী লেবাননেও পরিস্থিতি দ্রুত অবনতি হচ্ছে। ইসরায়েলি হামলার ফলে বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের মানবিক সংকট তৈরি হতে পারে, যার প্রভাব বিশ্বজুড়েই পড়বে।

This post was viewed: 2

আরো পড়ুন