Ridge Bangla

মেট্রোরেলে যাত্রী কমেছে ১০ শতাংশ: ডিএমটিসিএল এমডি

ঢাকা মেট্রোরেলের বিয়ারিং প্যাডের দুর্ঘটনার পর যাত্রী সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ফারুক আহমেদ বলেন, দুর্ঘটনার আগে দৈনিক গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেল ব্যবহার করতেন। বর্তমানে এই সংখ্যা প্রায় চার লাখের আশেপাশে রয়েছে। তিনি জানান, ভূমিকম্পে মেট্রোরেলের ফিজিক্যাল কোনো ক্ষতি হয়নি। ২১ নভেম্বর সারা দেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পের দিনে শুধুমাত্র দুটি টেইলস পড়েছে।

ডিএমটিসিএলের এমডি আরও জানান, সেদিন ট্রেন চলাচল নির্ধারিত সময়ের ২৭ মিনিট দেরিতে শুরু হয়। এর কারণ হলো পাবলিক সেফটি নিশ্চিত করতে ট্রেন চালানোর আগে সুইফার ট্রেন দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা। ভূমিকম্পের দিনে দুটি সুইফার ট্রেন চালানো হয়েছিল।

ফারুক আহমেদ বলেন, রোববার সচিবালয় রেলস্টেশনে দুই কোচের মধ্যবর্তী অংশে এক কিশোর ছাদে উঠে যাওয়ায় ট্রেন চলাচল রাত ৮টার পর বন্ধ রাখা হয়। নিরাপত্তা ব্যবস্থা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে কিশোরকে নামানো হয় এবং কোনো দুর্ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, স্টেশনগুলোর নিরাপত্তা আরও জোরদার করা হবে। এন্ট্রি পথে সিসিটিভি লাগানো হবে যাতে প্রতিটি যাত্রীর গতিবিধি পর্যবেক্ষণ করা যায়। এছাড়া ফার্মগেট পার্কে জনসচেতনতা বাড়ানো হয়েছে এবং ৬৫ শতাংশ মানুষকে নিরাপত্তা নির্দেশনা অবহিত করা হয়েছে।

This post was viewed: 23

আরো পড়ুন