Ridge Bangla

মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিথিলা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

গত সেপ্টেম্বরে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫-এর মুকুট জয়ের পর অক্টোবরের শেষ দিকে মিথিলা দেশের পতাকা হাতে থাইল্যান্ডের মূল প্রতিযোগিতার মঞ্চে পৌঁছান। বর্তমানে সেখানে চলছে প্রস্তুতি পর্ব, গ্রুমিং সেশন ও ভোটিং কার্যক্রম। বিশ্বের ১২১ দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশের এই গ্ল্যামার কুইন।

ভোটিংয়ে এখন পর্যন্ত ৭৩ হাজার ভোট পেয়ে মিথিলা বিশ্ব র্যাংকিংয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, “আমি কাঁদছি, সত্যি বলতে জানি না কী বলব। আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব, বুঝতে পারছি না।” কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, “আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য।”

মিস ইউনিভার্স ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের কেন্দ্রীয় শহর পাক ক্রেটে। সেখানে গত বছরের বিজয়ী ডেনমার্কের ভিক্টোরিয়া কিয়ের থিলভিগের উত্তরসূরি নির্বাচিত হবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম মিস ইউনিভার্স বাংলাদেশ হিসেবে বিশ্বমঞ্চে অংশ নিয়েছিলেন।

This post was viewed: 32

আরো পড়ুন