Ridge Bangla

ভোলায় যৌথ অভিযানে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য আটক

ভোলার সদর উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভোলা সদর উপজেলার কাঠির মাথা এলাকায় পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তিরা হলেন ধনিয়া ইউনিয়নের বাসিন্দা হাসান (৪২) ও সেলিম (৪৪)।

নৌবাহিনী সূত্রের তথ্য অনুযায়ী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ছড়াতে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ধনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের একটি টিনশেড ঘর থেকে তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপগান, একটি একনলা বন্দুক, দুটি দেশীয় অস্ত্র, পুলিশের হারানো ৭.৬২ মি.মি. এসএবল গুলির ৯ রাউন্ড, শর্টগানের ৩ রাউন্ড কার্তুজসহ মোট ১২ রাউন্ড জীবন্ত গুলি এবং একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক সেলিম স্থানীয় এক চিহ্নিত সন্ত্রাসীর ঘনিষ্ঠ সহযোগী।

আটকের পর তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, অস্ত্রসহ দুইজনকে আটক করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

This post was viewed: 3

আরো পড়ুন