Ridge Bangla

ভারতে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সংঘর্ষে নিহত ৪, আহত ২৫

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথদুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ঘন কুয়াশার কারণে অন্তত ১০টি যানবাহন সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু এবং ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষে সাতটি বাস ও তিনটি গাড়ি অন্তর্ভুক্ত ছিল। ঘটনার সময় কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়।

মাথুরা জেলার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ শ্লোক কুমার জানিয়েছেন, ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে দুর্ঘটনা ঘটেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে গুরুতর আঘাতপ্রাপ্ত কোনো যাত্রীর খবর পাওয়া যায়নি। আহতদের চিকিৎসা চলছে এবং বাকী যাত্রীদের সরকারি গাড়িতে বাড়ি পাঠানো হচ্ছে।

মাথুরা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চন্দ্রপ্রকাশ সিংহ দুর্ঘটনাটিকে দুঃখজনক অভিহিত করে জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম দ্রুত চালানো হচ্ছে। উদ্ধারকাজে ১২টিরও বেশি দমকল এবং ১৪টি অ্যাম্বুলেন্স কাজ করছে।

প্রাথমিকভাবে জানা গেছে, সংঘর্ষের সময় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আহতদের পাশে থাকছে পুলিশ ও উদ্ধারকর্মীরা। ঘন কুয়াশা ও কম দৃশ্যমানতার কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

This post was viewed: 13

আরো পড়ুন