Ridge Bangla

ভাঙ্গায় পেট্রোল বোমা ও ককটেল তৈরির সময় তিন যুবক আটক

ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত বাড়িতে পেট্রোল বোমা ও ককটেল তৈরি করার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ। একাধিক সূত্র জানায়, এ নাশকতার পরিকল্পনার নেতৃত্বে ছিলেন সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ খান।

ভাঙ্গা থানায় বুধবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১৩ নভেম্বর আন্তর্জাতিক মানবতাবিরোধী ট্রাইব্যুনালে রায়ের দিন ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর পরিকল্পনা করেছিল। গোপন সংবাদে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া এলাকায় টিটু সরদার নামের এক প্রবাসীর বাড়িতে যুবকরা বিস্ফোরক তৈরি করছিল।

পুলিশের অভিযান শুরু হলে এএসপি আসিফ ইকবাল ও অন্যান্য অফিসারদের নেতৃত্বে অভিযান চালিয়ে তিন যুবককে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ আটক করা হয়। আটককৃতদের মধ্যে মুরাদ হোসেন, ঢাকার রাজিব ও আরেকজন রয়েছে। সূত্রের খবর, মুরাদ হোসেন ঢাকার রাজিব নামের যুবলীগ কর্মীর কাছ থেকে বিস্ফোরক সংগ্রহ করেছিল।

ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া অন্যান্য জড়িতদের ধরতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

This post was viewed: 34

আরো পড়ুন