Ridge Bangla

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানার নির্বাচনি কার্যক্রমের সূচনা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দাদা-দাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনি কার্যক্রমের সূচনা করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই কর্মসূচি পালিত হয়।

গত বুধবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সরাইল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি (সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন) বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। এ আসনে বিএনপির সমর্থন নিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, এই আসন থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা ছাড়াও আরও অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

This post was viewed: 18

আরো পড়ুন