Ridge Bangla

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৫ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট গ্রস রিজার্ভ ৩৫,০৩১.৪৫ মিলিয়ন ডলার বা ৩৫.৩১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ৩০,২৮৯.৪২ মিলিয়ন ডলার বা ৩০.২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে, ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪.৮৬ বিলিয়ন ডলার। বিপিএম-৬ পদ্ধতিতে সেই সময়ে রিজার্ভের পরিমাণ ছিল ৩০.১০ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে।

বৈদেশিক মুদ্রার এই বৃদ্ধি আন্তর্জাতিক বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার প্রমাণ বলে বিশ্লেষকরা মনে করছেন। রিজার্ভ বৃদ্ধির ফলে বিদেশি ঋণ পরিশোধ, আমদানি খরচ এবং বৈদেশিক বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

This post was viewed: 4

আরো পড়ুন