বেনাপোল সীমান্তের পুটখালী এলাকা থেকে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়ন এবং র্যাব-৬, যশোরের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০)। সুমন মিয়া বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহ আলমের ছেলে। নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা এই সিরাপ পুটখালীর বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে দেশে প্রবেশ করছে। এটি নতুন ধরনের মাদক হিসেবে ছড়িয়ে পড়ছে বলেও জানা গেছে।
খুলনা-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করে মাদক ও এর পরিবহনকারীদের আটক করেছে।
This post was viewed: 3