Ridge Bangla

বিশেষ নিলামে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার

রাজস্ব ঘাটতি ও ব্যয়চাপ মোকাবিলায় নিয়মিত ঋণের পাশাপাশি বিশেষ ব্যবস্থায় আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ৮ এপ্রিল ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের একটি বিশেষ নিলাম আয়োজন করবে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, রাজস্ব আদায়ে ঘাটতি এবং ক্রমবর্ধমান সরকারি ব্যয়ের কারণে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহে জোর দেওয়া হচ্ছে। এর আগে গত ১ এপ্রিল একই মেয়াদের ট্রেজারি বিল ইস্যুর মাধ্যমে আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। ধারাবাহিকভাবে এ ধরনের স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ নগদ প্রবাহ সংকট সামাল দেওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন-সম্পর্কিত ব্যয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভর্তুকির চাপ সরকারি ব্যয় বাড়িয়েছে। পাশাপাশি রাজস্ব আদায়ে ধীরগতির কারণে অভ্যন্তরীণ উৎসের ওপর চাপ তৈরি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যে দেখা গেছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় প্রায় ২৮ শতাংশ কম হয়েছে।

This post was viewed: 5

আরো পড়ুন