জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ এপ্রিল) সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় অবস্থিত বিরোধীদলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ বিভিন্ন দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদের কার্যক্রম এবং বিরোধী দলের কৌশলগত অবস্থান নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সরকারের ভূমিকা এবং সংসদে বিরোধী দলের করণীয় নিয়েও মতবিনিময় করেন সদস্যরা।
This post was viewed: 3