Ridge Bangla

বিয়ের মঞ্চে ‘লিচুর বাগানে’ গাইলেন জেফার-প্রীতম

ধুমধাম আয়োজনে সংগীতশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাবের বিয়ে সম্পন্ন হয়েছে। ঢাকার অদূরের একটি রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশনা ছিল বিশেষ আকর্ষণ, যেখানে জেফার রহমান মঞ্চে ‘লিচুর বাগানে’ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রীতম হাসান ও সাবিলা নূরসহ তারকারাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একটি মুহূর্তের ভিডিও নির্মাতা আদনান আল রাজীব ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ভাইরাল হয়। ‘হোয়াট আ শো’ ক্যাপশনের সেই পোস্টে দুই ঘণ্টার মধ্যেই বিপুল লাইক ও শেয়ার পড়ে। উল্লেখ্য, ভিডিওতে থাকা গানটি গত বছর ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তাণ্ডব’-এর। যেখানে গানটি গেয়েছিলেন প্রীতম হাসান ও জেফার রহমান এবং ঠোঁট মিলিয়েছিলেন শাকিব খান ও সাবিলা নূর।

জেফার রহমান ও রাফসান সাবাবের তারকাবহুল বিয়ের অনুষ্ঠানে মেহজাবীন চৌধুরী, তাসনিয়া ফারিণ ও নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজের অনেক পরিচিত মুখ উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের একটি ভিডিও মেহজাবীন চৌধুরী ফেসবুকে পোস্ট করলে এক ঘণ্টার মধ্যেই তা প্রায় ৮ লাখবার দেখা হয় এবং ৪৬ হাজারের বেশি রিঅ্যাক্ট পায়।

নবদম্পতিকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘এটা সত্যিই অপূর্ব সুন্দর। চোখ ফেরানো যাচ্ছে না। দুটি সুন্দর আত্মা একত্র হওয়ার পথে আল্লাহ যেন তাদের আশীর্বাদে ভরিয়ে দেন।’

নির্মাতা আদনান আল রাজীব লিখেছেন, ‘আগামীর জীবন সুন্দর হোক। দুজনের জন্যই রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।’

সংগীতশিল্পী শঙ্খ দাশগুপ্ত লেখেন, ‘দুজনের জন্য খুবই খুশি। জীবন হোক ভালোবাসা আর স্বপ্ন ভরা।’

This post was viewed: 7

আরো পড়ুন